Friday, July 24, 2026
26.5 C
Kolkata

কাতারে ভারতীয় নৌবাহিনীর ৮ কর্মকর্তার মৃত্যুদণ্ড হচ্ছে না

ভারতের নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়েছে কাতার সরকার।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কাতারের একটি আদালত এই রায় দেয়।

সর্বোচ্চ সাজা কমিয়ে তাঁদের কোন দণ্ড দেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি উল্লেখ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে বলেছেন, বিস্তারিত রায় এখনো পাওয়া যায়নি। তিনি বলেন, “পরবর্তী পদক্ষেপের বিষয়ের সিদ্ধান্ত নিতে আমরা লিগ্যাল টিমের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি।”

মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকে এ নিয়ে কূটনৈতিকভাবে সোচ্চার ছিল ভারত। তারা দণ্ডিত ব্যক্তিদের নিজেদের নৌবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে ফলাও করে প্রচারও করেছিল। এ নিয়ে নিজেদের পার্লামেন্টে কথাও বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর মধ্যে চলতি মাসের প্রথম দিকে কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত কারাগারে গিয়ে ওই ব্যক্তিদের সঙ্গে দেখাও করে আসেন।

গতকাল কাতারের আপিল আদালতে শুনানির সময় ভারতের রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি দণ্ডিত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর তারা পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories