Sunday, October 18, 2026
29 C
Kolkata

চট্টগ্রামে করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু।

চট্টগ্রামে করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু।

হাবিবুর রহমান হাবিব
উপজেলা প্রতিনিধি এনবিটিভি

করোনায় চট্টগ্রামে আরো একজন চিকিৎসক মারা গেছেন।
চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের রেজিস্ট্রার ডা. সুলতানা লতিফা জামান আইরিন (৩৪) গতকাল মঙ্গলবার বেলা ২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ডা. আইরিন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মাইজুল আকবর চৌধুরীর সহধর্মিণী।

ডা. আইরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম। তিনি বলেন, কয়েকদিন ধরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ডা. আইরিন।

করোনায় আক্রান্ত হওয়ায় তার ফুসফুস বেশ ক্ষতিগ্রস্ত হয়। এর আগেও মা ও শিশু হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন তিনি।

আইরিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে শিক্ষাজীবন শেষ করে মা ও শিশু হাসপাতালে কর্মজীবন শুরুকরেন।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও করেনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে ১১ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

Hot this week

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

Topics

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories