Monday, March 16, 2026
27.4 C
Kolkata

চীনা পণ্য বর্জন করায় ভারতে বাড়ছে ঔষধের ও কাঁচামালের দাম:

হাফসা জান্নাত, স্টাফ রিপোর্টার, এনবিটিভি।

চীনকে প্রতিহত করার জন্য ভারত কী সিদ্ধান্ত নিবে যেন বুঝতে পারছে না। অবশেষে চীনা পণ্য বর্জনের ঘোষণা দিয়ে ভারত এবার নিজেই বেশ বড় বিপদেই পড়েছে। টিভি ফ্রিজ নয়, এবার ওষুধের কাঁচামালের দাম বাড়ায় ভারতীয়দের গুণতে হচ্ছে বাড়তি অর্থ। কেননা তুলনামূলক সস্তা হওয়ায় ওষুধ তৈরির কাঁচামালের ৮০ শতাংশই ভারত আমদানি করতো চীন থেকে। কিন্তু ভারত কর্তৃক বর্জন ঘোষণায় চীন আর পণ্য দিচ্ছে না ভারতকে।

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, উত্তরাখণ্ডে শতাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রধান কার্যালয় রয়েছে। সেখানকার এক শীর্ষ ওষুধ উৎপাদক সংস্থার কর্ণধার জানিয়েছেন, গালওয়ান উপত্যকার ঘটনায় চীন বয়কটের ডাক ওঠার জেরে ওষুধের কাঁচামাল সরবরাহকারী সংস্থাগুলো রাতারাতি ৩০ শতাংশ দাম বাড়িয়ে দিয়েছে। তারা সাম্প্রতিক পরিস্থিতির দোহাই দিলেও মূলত অনৈতিক উপায়ে লাভবান হওয়ার জন্যই এগুলো করা হচ্ছে বলে মত এ ব্যবসায়ীর।
১৫ জুন পূর্ব লাদাখে চূড়ান্ত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গালওয়ান উপত্যকায় দুদেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা সদস্য নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক উত্তপ্ত। এরপর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে চীনের জাতীয় পতাকা ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি পোড়ানোর পাশাপাশি দাবি উঠেছে চীনা পণ্য বয়কটের। কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে দেশটির ওষুধশিল্পে।

Hot this week

জাতিগত হামলার অভিযোগে বিচার না পেয়ে আত্মহত্যার হুমকি দিল যোগী রাজ্যের এক দলিত পরিবার

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এক দলিত পরিবারের উপর নৃশংস...

মেঘালয়ে জাতিগত হিংসা: মসজিদে আগুন, ভাঙ্গা হলো একাধিক মুসলিম দোকান! স্থগিত GHADC নির্বাচন

মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার জেরে...

এলপিজি গ্যাসের দাম বৃদি নিয়ে মোদিকে সমালোচনা করায় বরখাস্ত হলেন মধ্যপ্রদেশের এক শিক্ষক!

মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করে ভিডিও বানানোর অভিযোগে...

বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই অস্বাভাবিক তৎপরতার মধ্যে প্রশাসনিক রদবদল

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরপরই প্রশাসনে বড় ধরনের...

Topics

“যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে জীবিত থাকলে খুঁজে বের করে হত্যা করা হবে”: হুঁশিয়ারি দিল ইরানের সামরিক সংগঠন

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ঘিরে নতুন করে...

আর কয়েক ঘণ্টার মধ্যেই ২৬ এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে সিপিএম

আসন্ন নির্বাচনের আগে আজই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ...

বেজে গেল ২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা! দু’ দফায় নির্বাচন করিয়ে কি হিংসা রুখতে সক্ষম হবে কমিশন?

ভারতের পাঁচটি অঞ্চলে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন...

Related Articles

Popular Categories