Friday, March 20, 2026
23.9 C
Kolkata

দিল্লিতে হাই অ্যালার্ট জারি, জঙ্গি হানার আশঙ্কা

এনবিটিভি ডেস্ক: একে দিল্লিতে করোনা ভাইরাসের হানায় কাবু, এর ওপর বড়সড় জঙ্গি হামলার আশঙ্কায় কাঁপছে রাজধানী দিল্লি। ভারতীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী রাজধানীতে ভয়াবহ হামলা চালানোর ছক করেছে সন্ত্রাসবাদীরা। ফলে রবিবারই শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। পাশাপাশি কয়েক গুণ বাড়ানো হয়েছে দিল্লির সার্বিক নিরাপত্তা।

গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, চার থেকে পাঁচজন জঙ্গির একটি দল ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়ে দিয়েছে। সড়ক পথেই তাঁরা দিল্লি ঢোকার চেষ্টা করছে বলেই জানতে পেরেছে গোয়েন্দারা।

তবে আরও একটি সূত্র দাবি করেছে, ওই জঙ্গিরা নাশকতার উদ্দেশ্যে ইতিমধ্যেই দিল্লির কাছাকাছি এলাকায় ঘাঁটি গেড়েছে। যে কোনও সময় তাঁরা গাড়ি বা ট্যাক্সি করেই ঢুকে পড়তে পারে রাজধানীতে। এই খবর পাওয়ার পর একেবারেই ঝুঁকি নিতে চায়নি দিল্লি প্রশাসন। ইতিমধ্যেই দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। জারি করা হয়েছে লুকআউট নোটিশ।

এছাড়া দিল্লির বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলছে টহলদারি। বিশেষজ্ঞ মহলের মতে, জম্মু-কাশ্মীরে পরপর এনকাউন্টারে বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষনেতা সহ মারা গিয়েছেন বহু জঙ্গি। এরই বদলা নিতেই দিল্লিতে আঘাত হানতে চাইছে সন্ত্রাসবাদীরা।

Hot this week

বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ তিলোত্তমার মায়ের, ২০২৫ সালে NBTV কে দেওয়া সাক্ষাৎকারে ভিন্ন সুর

পানিহাটি বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।...

শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন!

আসন্ন ভোটকে সামনে রেখে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ...

দেশ জুড়ে এলপিজির অভাব! রোজা শেষে মানুষ ‘অনলাইন ডেলিভারি’তে আস্থাশীল

সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতি সাধারণ মানুষের দৈনন্দিন...

পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগে যে তিনটি কাজ করলে আল্লাহ কবুল করবে সব ইবাদত

রমযান মাস প্রায় শেষের পথে। রহমত, ক্ষমা আর মুক্তির...

ভোটের আগে সামাজিক মাধ্যমে কড়াকড়ি বাড়াল কেন্দ্র,পোস্ট অপসারণে বাড়তি ক্ষমতা মোদি সরকারের

চারটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ...

Topics

উমর খালিদের আটক ‘অযৌক্তিক’, আইনি ভিত্তির অভাবের কথা জানাল রাষ্ট্রসংঘের সংস্থা!

পাঁচ বছরেরও বেশি সময় জেলে থাকার পর মানবাধিকার কর্মী...

জোট জল্পনায় ইতি টানলেন বিজয়, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের পথেই অটল তামিলাগা ভেত্রি কড়গম(টিভিকে)

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে,...

Related Articles

Popular Categories