Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

দিল্লির দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদ সারিয়ে পুরনো অবস্থায় ফেরাল জমিয়ত

দিল্লি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদ মেরামত করে দিল জমিয়তে উলামায়ে হিন্দ। গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব দিল্লির গোকুলনগরে দাঙ্গাবাজদের হাতে আক্রান্ত হয় ওই এলাকার মসজিদ। ব্যাপক ভাঙচুর করার ঘটনা ঘটে। সে সময় সেই ভাঙচুরের দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই মসজিদের মিনারের একাংশ ভেঙে দিয়ে তার মাথায় গেরুয়া পতাকা লাগাতে দেখা যায় দাঙ্গাবাজদের। তা নিয়ে ব্যাপক হইচই হয়েছিল। সেই মসজিদটি মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সংগঠনের কর্মীদের নির্দেশ দেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তার নির্দেশে অবশেষে গোকুলনগরের মসজিদটিকে মেরামত করে দেওয়া হয়েছে।

জমিয়তের তরফে জানানো হয়েছে, তারা দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ৫৫টি বাড়ি ও দুটি মসজিদ তারা প্রথম ধাপে তৈরি ও মেরামত করে দিয়েছে। দ্বিতীয় ধাপে ৪৫টি বাড়ি তৈরি করে দেওয়া ছাড়াও একটি ক্ষতিগ্রস্ত মসজিদ মেরামত করে দেওয়া হয়েছে। আর ক্ষতিগ্রস্ত ১৩০টি বাড়ি সারিয়ে দেওয়া হয়েছে।

আরও জানানো হয়েছে, জ্যোতি নগরে একটি কবরস্থানের প্রাচীর ভেঙে ফেলেছিল দাঙ্গাবাজরা্। সেগুলি পুনর্নির্মাণ করে দিয়েছে জমিয়ত। তৃতীয় ধাপে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের কাজে হাত লাগানো হয়েছে বলেও জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, নতুন করে ৩০টি বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে মাওলানা আরশাদ মাদানি বলেন, দিল্লির দাঙ্গা ছিল পূর্ব পরিকল্পিত ও প্রশাসনের মদতে সংঘটিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এক শ্রেণির মিডিয়া সাম্প্রদায়িক প্রচার করছে। এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে বলেন, রিঙ্কু শর্মা নামে এক যুবক খুন হয়েছির উত্তর পূর্ব দিল্লিতে। বন্ধুদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই খুন হয়। তার মা পুলিশকে জানান এটা সাম্প্রদায়িক খুন নয়। তবু এক শ্রেণির মিডিয়া সেটাকে সাম্প্রদায়িক রং দিতে ব্যস্ত হয় বলে অভিযোগ করেন আরশাদ মাদানি।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories