Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

পথ ভিক্ষুক ও দুঃস্থ মানুষজনদের মধ্যাহ্নভোজনের আয়োজন করে বাবার প্রথম মৃত্যুবার্ষিকী পালন ছেলের

সুরজিত দাস, নদীয়াঃ পথ ভিক্ষুক ও দুঃস্থ মানুষজনদের মধ্যাহ্নভোজনের আয়োজন করে বাবার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করলেন ছেলে। রবিবার দুপুরে নদীয়ার নবদ্দীপ পৌরসভার বড়াল ঘাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকারের বাবা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী অজিত কুমার সরকারের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় এক বছর আগে। মৃত অজিতবাবু এলাকায় পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এবং জীবন দশায় তিনি দুস্থ অসহায় মানুষজনদের পাশে দাড়িয়ে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। মৃত বাবার সেই মানবিক কর্মকাণ্ডকে অনুসরণ করে মৃত্যুর এক বছর পর বাবার প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর  প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছেলে বিশ্বজিৎ সরকার ও তার পরিবারের সদস্যরা এই দিন দুপুরে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন রেল রেক্রিয়েশন ময়দান সংলগ্ন এলাকায় শতাধিক পথ ভিক্ষুক ও দুঃস্থ মানুষজনদের নিজের হাতে ভাত মাছ তরিতরকারির ও মিষ্টি মধ্যাহ্নভোজন করালেন। মৃত বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ছাড়াও তাঁর আত্মার শান্তি কামনার জন্যই মূলত তাঁর এই উদ্যোগ বলেই এইদিন জানান মৃত অজিত কুমার সরকারের একমাত্র ছেলে বিশ্বজিৎ সরকার।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories