Sunday, September 6, 2026
28 C
Kolkata

পিরোজপুরে নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন সাইদুর রহমান

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান। তিনি এর আগে চট্টগ্রাম রেঞ্জ অফিস ডিআইজি কার্যালয়ে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, রোববার (১১ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।

মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ২৫তম ব্যাচে পুলিশ ক্যাডার অফিসারে যোগ দেন। সর্বশেষ মহামারি করোনা সংকটকালে তিনি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় পুলিশ সুপার (টিএম, আই এবং রোহিঙ্গা শরণার্থী) পদে কমর্রত ছিলেন। তিনি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মোহাম্মদ এবাদত খান ও রিজিয়া বেগম দম্পতির সন্তান। বদলিকৃত পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিএমপি) পদে যোগদান করবেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories