Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

বাংলাদেশের খুলনার পাইকগাছায় আ’লীগের ৭ এবং ২ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :- খুলনার পাইকগাছায় সোমবার (২০ সেপ্টেম্বর) বিরামহীন বৃষ্টির মধ্যে দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এদিন উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৯ টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের ৭ জন ও ২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সুত্র জানায়, এবারের নির্বাচনে মোট ৭৩% ভোটার উপস্থিতি হয়েছে। নির্বাচিতরা হলেন, কপিলমুনি ইউনিয়নে ২য় বারের মত কওছার আলী জোয়াদ্দার (আওয়ামীলীগ), লতায় ২য় বারের মত কাজল কান্তি বিশ্বাস (আওয়ামীলীগ), সোনাদানায় আঃ মান্নান গাজী (আওয়ামীলীগ), লস্কর ৩য় বার কে,এম আরিফুজ্জামান তুহিন (আওয়ামীলীগ), রাড়ুলীতে ৬ বার মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (আওয়ামীলীগ), গদাইপুর শেখ জিয়াদৃল ইসলাম (আওয়ামীলীগ), দেলুটিতে ২য় বার রিপন কুমার মন্ডল (আওয়ামীলীগ), গড়ইখালী স্বতন্ত্র প্রার্থী আঃ ছালাম কেরু (আনারস) ও চাঁদখালীত শাহাজাদা আবু ইলিয়াস (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইজাজ শফি জানান, চাঁদখালীর কাট্বাুনিয়া ভোট কেন্দ্রে গোলযোগের সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১ রাউন্ড শট গানের গুলি ছোড়েন। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।
ইউএনও এবিএম,খালিদ হোসেন সিদ্দিকী জানান,দু একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সরদার গোলাম মোস্তফার মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত রয়েছে।
নির্বাচনে ৬ ম্যাজিস্ট্রেটসহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার ২ হাজার ২৫৩ জন সদস্য দায়িত্ব পালন করেন। র‌্যাবের তিনটি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি, তিন প্লাাটুন কোষ্টগার্ড, ১ হাজার ৫৬৫ জন আনছার ও ৫৫০ জন পুলিশ দায়িত্ব পালন করেন

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories