Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্প, ক্ষয়ক্ষতি প্রচুর, সুনামির সতর্কতা

এনবিটিভি ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। রিকটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৭। ভারতীয় সময় মঙ্গলবার মাঝরাতে প্রবল ভূকম্পন অনুভুত হয় উত্তর আমেরিকার এই দেশে। প্রায় ১ মিনিট স্থায়ী ছিল কম্পন। ফলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

জারি করা হয়েছে সুনামীর সতর্কতাও। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বহু বাড়ি ও বহুতলে ফাটল দেখা গিয়েছে। করোনা আতঙ্কের মধ্যেও ভূকম্প অনুভুত হওয়ায় হাজার হাজার মানুষ রাস্তায় জোড়ো হয়। মেক্সিকোর হুয়ালটুলক এলাকায় একটি বহুতলে ধসে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, সেখানে একজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওয়াক্সা, সান জুয়ান, ও ওজোলোটেপেক প্রদেশেও।

উল্লেখ্য, বিশ্বজুড়ে বিগত কয়েকদিনে ৫০টির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে। এরমধ্যে ভারতেই বেশ কয়েকটি ভূকম্পের ঘটনা ঘটেছে গত একমাসে। মেক্সিকোর প্রবল ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে, হন্ডুরাস, এল সালভাদোর ও গুয়াতেমালায়৷ আবহবিদদের সতর্কতা, এই ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ১ হাজার কিমি পর্যন্ত সুনামির ঢেউ ভাসিয়ে দিতে পারে৷

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories