Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

রাণীনগর বিধানসভা কেন্দ্রে এসডিপিআই এর প্রার্থী মাস্টার সাহের আলমের মনোনয়ন পত্র দাখিল

দেশের পাঁচটি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন । কেরালা তামিলনাড়ু সহ পশ্চিমবঙ্গেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে এসডিপিআই । মুর্শিদাবাদের ৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এসডিপিআই ।মুর্শিদাবাদের রাণীনগর, সামসেরগঞ্জ, সাগরদিঘি, লালগোলা ও রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এসডিপিআই । রাণীনগরে সাহের আলম, সাগরদিঘিতে মৌলানা আব্দুত তাওয়াব, লালগোলাতে এসডিপিআই এর নেত্রী নাজমা কয়াল, সামসেরগঞ্জে মোহাম্মদ আলাউদ্দিন ও রঘুনাথগঞ্জ বিধানসভায় প্রতিদ্বন্দ্বীতা করবে জাকির হোসেন।
আজ এসডিপিআই এর রাণীনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিশিষ্ট সমাজসেবী শিক্ষক সাহের আলম ডোমকল মহকুমা অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন। এইদিন এসডিও অফিসে ঢোকার আগের মুহূর্তে এসডিপিআই এর নেতাকর্মীদের নিয়ে মিছিল করে মনোনয়ন পত্র জমা করতে যান।
এই দিনের মনোনয়ন পত্র জমা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব ।নমিনেশন জমা দেওয়ার পর এসডিপিআই এর প্রার্থী সাহের আলম সাংবাদিকদের সামনে বলেন “বিগত ১০ বছরের কংগ্রেসের এমএলএ ফিরোজা বেগম রাণীনগর বাসীর জন্য সেই অর্থে কিছুই করেনি এমনকি কোভিড ১৯ এর পরিস্থিতিতে মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করার প্রয়জনবোধ মনে করেনি।অন্যদিকে শাসক দলের প্রার্থী ডোমকল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমিক হোসেনকে ডোমকল এলাকার মানুষ দুর্নীতি ও কাঠমানির অভিযোগে ছুড়ে ফেলেছে এবার রাণীনগরবাসিও তাকে ছুড়ে ফেলবে বলে মন্তব্য করেন। এলাকায় ভোট প্রচারে তিনি যেভাবে সাড়া পাচ্ছেন তাতে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী বলে জানান। তিনি জয়ী হলে এলাকায় বেহাল স্বাস্থ্য ব্যাবস্থার পরিবর্তন ঘটিয়ে মানুষ যাতে উন্নত স্বাস্থ্য পরিষেবা পাই তার ব্যাবস্থা করবেন । পাশাপাশি এলাকায় যোগাযোগ ব্যাবস্থা উন্নত করার চেষ্টা করবেন ও বর্ডার এলাকায় বিএসএফ দ্বারা অন্যায়ভাবে সাধারণ জনগণের উপর যাতে আক্রমন বন্ধ হয় তার ব্যাবস্থা করবেন ।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories