Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

লকডাউনে ক্ষতিগ্রস্তদের সাহায্য দিতে চেয়েছিল পাক প্রধানমন্ত্রী, ইমরানের প্রস্তাব ফেরাল ভারত

এনবিটিভি ডেস্ক: লকডাউনে ক্ষতিগ্রস্ত ভারতীয়দের হাতে নগদ সাহায্য পৌঁছনোর ব্যাপারে পাক প্রধনামন্ত্রী ইমরান খানের কারিগরি সহায়তার প্রস্তাব উড়িয়ে দিল ভারত। ভারতের মতে, ঋণে জর্জরিত একটা দেশের কাছ থেকে সাহায্য নেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। তাছাড়া, শুধুমাত্র ভারতের আর্থিক উৎসাহদান প্যাকেজ পাকিস্তানের ডিজিপির সমান। পাকিস্তান দেশের বাইরে জঙ্গিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থসাহায্য করে।

অন্যদিকে, একদিনে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬,৩৯৭ জন। সবমিলিয়ে শুক্রবার মোট সংক্রমিত ১,২৫,৯৩৩। এদিনই পেশ হচ্ছে পাকিস্তানের বাজেট। সেদেশে এখন জিডিপি মাইনাস .৩৮ শতাংশ। ইমরান বৃহস্পতিবার ভারতের সঙ্গে তাঁদের নগদ অর্থবিনিময় প্রকল্প এহসাস চালু করতে চান। পাকিস্তানের সংবাদপত্রে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, লকডাউনের ফলে ভারতের ৮৪ শতাংশ নাগরিকের মাসিক রোজগার কমে গিয়েছে। পেনসিলভেনিয়া, শিকাগো বিশ্ববিদ্যালয় ও মুম্বইয়ের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি-র একটি সমীক্ষার ভিত্তিতে ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতের ৩৪ শতাংশ পরিবার সাহায্য ছাড়া এক সপ্তাহও টিঁকে থাকতে পারবেন না।

ইমরান টুইটে বলেছেন, ক্যাশ ট্রান্সফারের ভিত্তিতে তিনি ভারতকে সাহায্য করতে ইচ্ছুক। তাঁর এই এহসাস প্রকল্প আন্তর্জাতিক স্তরে স্বচ্ছতা ও ব্যাপকতার জন্য প্রশংসিত হয়েছে। তাঁর দাবি, পাকিস্তানে এক কোটি পরিবারকে ৯ সপ্তাহের মধ্যে ৫,৫৩৩ টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে, মে মাসে ভারত ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। জরুরি ভিত্তিতে গরিব, পরিযায়ী শ্রমিক, মহিলা, অশক্তদের জন্য নগদ ও খাবার দিতে ১ লাখ ৭০ হাজার কোটি টাকাও দেওয়া হয়েছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories