Wednesday, March 11, 2026
24.4 C
Kolkata

লোকালয়ে ১১ ফুট লম্বা অজগর, আতঙ্ক ধূপগুড়িতে

এনবিটিভি ডেস্ক: হাঁস-মুরগি যাতে এদিক ওদিক চলে না যায় তার জন্য বাড়ির বাগান মশারির জাল দিয়ে ঘেরা হয়েছিল। বৃহস্পতিবার সকালে ওই জালেই আটকে ছিল এক বিশাল অজগর। বাগানে ঢুকে কোনওভাবে ওই মশারির জালেই আটকা পড়ে অজগরটি। খবর ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক ছড়ায় ধূপগুড়ির ভেমটিয়া গ্রামে। অজগরটি প্রায় ১১ ফুট লম্বা। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে। কিন্তু তাঁরা অন্যত্র ব্যস্ত থাকায় দেরি হচ্ছিল ওই গ্রামে আসতে। ইতিমধ্যেই খবর যায় স্থানীয় এক পশু ও পরিবেশপ্রেমী সংগঠনের কাছে। পরে ওই সংগঠনের সদস্যরা এসে অজগরটিকে উদ্ধার করে।

পশুপ্রেমী ওই সংগঠনের এক সদস্য জানিয়েছেন, অজগরটির শরীরে বেশ কয়েকটি ক্ষতচিহ্ন রয়েছে। অনুমান, তাঁরা আসার আগেই অজগরটিকে অত্যাচার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, বেশ কিছুদিন ধরেই গ্রামের পোষা হাঁস-মুরগি উধাও হয়ে যাচ্ছিল। এই অজগরটিই হয়তো সেসব সাবাড় করেছে। তবে বিশালাকায় এই অজগরটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামবাসীরা। অপরদিকে বনদফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে অজগরটিকে। সেখানেই হবে চিকিৎসা। সুস্থ হলে সেটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Hot this week

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

যুদ্ধের ১০ দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের শেষ হয়ে গেল ৭৫% গোলাবারুদ! দাবি করছে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র আকার...

ভোটার তালিকা থেকে বৈধ্য নাম বাদ পড়ার অভিযোগে বসিরহাটে বামেদের প্রতিবাদ কর্মসূচি

উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভোটার তালিকা নিয়ে নতুন করে...

Topics

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

Related Articles

Popular Categories