Saturday, July 25, 2026
26.6 C
Kolkata

শিল্পক্ষেত্রে কলকাতা নেতৃত্ব দেবে দেশকে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এনবিটিভি ডেস্ক: কলকাতায় শিল্প উৎপাদনের ইতিহাসে সবার আগে ছিল। আমি মনে করি, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে। বৃহস্পতিবার ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)-এর বার্ষিক সাধারণ সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার এই সভায় তিনি ভিডিও কনফারেন্সে বক্তৃতা করেন তিনি।

শুরুতেই তিনি বাংলায় বলেন, নমস্কার, আশা করি আপনারা সবাই ভাল আছেন। একইসঙ্গে রাজ্যের শিল্প বিষয়ে নানা কথাও বলেন তিনি। মোদি বলেন, পশ্চিমবঙ্গে তৈরি পাটের ব্যাগ সারা দেশের মানুষের হাতে থাকলে রাজ্যের বিরাট লাভ হবে। নতুন নতুন পাটের প্যাকেজিং জিনিসপত্রের উৎপাদন শুরু করলে এখানকার পাটশিল্পের ব্যাপক লাভ হবে। পশ্চিমবঙ্গের আরও বেশি লাভ হবে। পশ্চিমবঙ্গে পাটচাষিদের জন্য ক্লাস্টার তৈরি হবে। উত্তর-পূর্ব ভারতেও জলপথ বাড়ানোর চেষ্টা চলছে। কলকাতা-হলদিয়া জলপথ চালু হয়েছে।

ভার্চুয়াল ভাষণে তিনি আরও বলেন, এই সভা এমন একটা সময় হচ্ছে, যখন দেশ একাধিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা তো রয়েছেই, তার সঙ্গে পঙ্গপাল, অসমে তৈলক্ষেত্রে আগুন, কিছু এলাকায় ভূমিকম্পের মতো সমস্যা রয়েছে। এই সব সমস্যার সঙ্গে দেশবাসী এক হয়ে লড়ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories