Friday, March 6, 2026
32.6 C
Kolkata

সিংড়ায় কৃষককে গাছে বেঁধে মারধরের ঘটনায় সেই ইউপি সদস্য আটক

সৌরভ সোহরা্,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় দুই কৃষককে গাছে বেঁধে মারধরের ঘটনায় ইউপি সদস্য মকলেছ আলীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। রবিবার রাতে তার বাড়িথেকে আটক করা হয়। এর আগে নির্যাতিত কৃষক শাহাদত হোসেনের ছেলে মেজর আলী ইউপিসদস্য মকলেছ আলীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন। বর্তমানে কৃষক শাহাদত হোসেন ও বেলায়েত হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মকলেছ আলী ইটালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। উল্লেখ্য, রবিবার সকালে শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ইউপি সদস্যের আমন ধানের জমিতে প্রবেশ করে। এসময় ইউপি সদস্য ও তাঁর লোকজন ১১টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ঐ দুই কৃষক উপস্থিত হলে ইউপি সদস্য মকলেছ আলী কৃষক বেলায়েতকে গাছের সাথে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধরক পেটায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, নির্যাতিত কৃষকের পরিবারের করা মামলায় ইউপি সদস্যকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories