Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

সিংড়ায় ক্রেতা না থাকায় দুগ্ধ খামারীদের মাটিতে দুধ ঢেলে প্রতিবাদ

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় দুধের ন্যায্য দাম ও ক্রেতা না পাওয়ায় দুধ মাটিতে ঢেলে প্রতিবাদ করেছে দুগ্ধ খামারীরা।
শুক্রবার ও শনিবার সকালে উপজেলার কলম ইউনিয়নের বাহাদুরপুর বটতলা এলাকায় প্রায় ৩০ জন দুগ্ধ খামারী মাটিতে দুধ ঢেলে এই প্রতিবাদ জানান। খামারীরা জানায়, দুধের দাম ৫০ থেকে ৬০ টাকা লিটার হলেও চলমান লকডাউনের কারনে এখন তাদের ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রয় করতে হয় দুধ। এতে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে এই এলাকার খামারীদের। বিশেষ করে খড় ও ভূষির দাম বেশি থাকায় এবং দুধের দাম কম হওয়ায় আগ্রহ হারিয়ে ফেলছে অনেক খামারীরা ।
স্থানীয়রা জানায়,উপজেলার কলম ও চামারী ও হাতিয়ান্দহ ইউনিয়নের গ্রাম গুলোর প্রায় প্রতিটি বাড়িতেই গড়ে উঠেছে পারিবারিক ক্ষুদে খামার। এসব একেক খামার থেকে প্রতিদিন দিন ৪০থেকে ৬০ লিটার দুধ বিক্রয় করতে আসেন স্থানীয় বাজারে। কিন্তু চলমান লকডাউনের কারনে বাজারে ক্রেতা না থাকায় বিপদে পরেন খামারীরা। কলম, চামারী ও হাতিয়ান্দহ বাজারে সাধারনত মহাজনের পাশা পাশি বেসরকারি ভাবে প্রাণ ও আড়ং দুগ্ধ ক্রয় করেন। শুক্রবার ও শনিবার সহ অন্যান্য ছুটির দিন তাদের দুধ ক্রয় বন্ধ থাকে। একারনে সপ্তাহে ওই দুই দিন দুধ বিক্রয় করতে না পরায় আরও লোকসানে পড়েন খামারীরা। ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রয় করতে হয় দুধ। এসব খামারীদের কষ্টের সাথে দুধ নিয়ে ফিরতে হয় বাড়িতে। এজন্য তারা দুধ মাটিতে ঢেলে প্রতিবাদ জানান এবং সরকারী ব্যবস্থাপনায় দুধ ক্রয়ের দাবি করেন।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ খুরশীদ আলম বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় ৬শত টি দুগ্ধ খামার আছে। আমরা কলম,চামারী,হাতিয়ান্দহ, ইটালী,ও ডাহিয়া ইউনিয়ন সহ দুগ্ধ খামার এলাকার সরকারি ব্যবস্থাপনায় দুধ শীতলীকরন কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠিয়েছি। আশা করছি আগামীতে এই এলাকায় দুধ শীতলীকরন কন্দ্রে গড়ে উঠলে খামারীরা সরকারী ব্যবস্থাপনায় দুধের ন্যায্য মুল্য পাবে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories