Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কিশোরগঞ্জে পিকআপ ভ্যানে বাদ্য বাজিয়ে আনন্দের সময় হামলা: ১ কিশোর নিহত, আহত ৫

সহপাঠীদের নিয়ে পিকআপ ভ্যান ভাড়া করে বাদ্য বাজিয়ে নাচ-গান ও আনন্দ উল্লাসের সময় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় ১ কিশোর নিহত এবং অন্তত ৫ কিশোর আহত হয়।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কুলিয়ারচর উপজেলার রামদী গ্রামের আফতাব ফিড মিল এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শাহ আলম (১৭)। সে পার্শ্ববর্তী আগরপুর গ্রামের আম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরদের বহনকারী পিক-আপটি রামদী এলাকা অতিক্রমের সময় পথ আগলে তুচ্ছ কথাকাটাকাটিকে কেন্দ্র করে এ সশস্ত্র হামলার ঘটনা ঘটে। রামদী গ্রামের অহিদ মিয়ার ছেলে রুহেলের নেতৃত্বে একদল যুবক এ বর্বরোচিত হামলা চালায়।

এ হামলায় আগরপুর গ্রামের আহমদ আলীর ছেলে শাহ আলম (১৭) এবং একই গ্রামের আসাদ মিয়ার ছেলে জীবন (১৬) সহ অন্ততঃ পাঁচ কিশোর গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় শাহ আলমের। অপরদিকে, জীবনের অবস্থা দ্রুত সংকটাপন্ন হয়ে উঠলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় ইতোমধ্যেই চার যুবক-কিশোরকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনায় জড়িত অন্যান্যদের আটকে অভিযান এবং মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories