Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১শ’, সদরে ৪০, উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

শামীম সরকার স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের নয়টি কেন্দ্রে নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় নতুন করে মোট ১শ’ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দু্ইজন। একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ৪০ জন। সুস্থরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩০ জন, তাড়াইল উপজেলায় ৪ জন, কুলিয়ারচর উপজেলায় ২ জন,ভৈরব উপজেলায় ৪ জন।
সিভিল সার্জন ডা:মো:মুজিবুর রহমান রবিবার (১১ জুলাই ) রাতে বিডি চ্যানেল ফোরকে জানিয়েছেন, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২১৮ টি নমুনা পরীক্ষায় নতুন ৬০ জনের নমুনা পজিটিভ এসেছে এবং পুরনো ৫ জনের নমুনা পজেটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ১৫৩ টি নমুনা। আর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ১০৬ টি নমুনা পরীক্ষায় নতুন ১৫ জনের নমুনা পজেটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ৮৭ টি নমুনা। কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল,বক্ষব্যাধি ক্লিনিক এবং করিমগঞ্জ,তাড়াইল,কটিয়াদী,কুলিয়ারচর ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
এন্টিজেন টেস্টে ১শ’ টি নমুনা পরীক্ষায় নতুন ২৫ জনের নমুনা পজেটিভ এসেছে এবং পুরনো ২ জনের নমুনা পজেটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ৭৩ টি নমুনা।
নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৬ জন, হোসেনপুর উপজেলায় ৮ জন, করিমগঞ্জ উপজেলায় ৯ জন, তাড়াইল উপজেলায় ১ জন, পাকুন্দিয়া উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় ১৪ জন, কুলিয়ারচর উপজেলায় ৫ জন, ভৈরব উপজেলায় ৪ জন,বাজিতপুর উপজেলায় ৪ জন, ইটনা উপজেলায় ২ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন। বর্তমানে কিশোরগঞ্জ জেলায় ১ হাজার ২৬৮ জন করোনা ভাইরাসে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জ জেলায় এ সর্বমোট করোনা ভাইরাসে ১১১ জন মৃত্যুবরণ করেছেন।
এ পযর্ন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ৬ হাজার ৮৯৪ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫১৫ জন।
রবিবার ( ১১ জুলাই )পযর্ন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪৮১ জন আর প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৭৬ হাজার ৬৬৫ জন। গত ১৯ জুন থেকে সিনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজ দেয়া শুরু হয়েছে।এ পযর্ন্ত মোট ২ হাজার ৯৮৬ জন সিনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৫৯ হাজার ৩০৭ জন। গত ২৪ ঘন্টায় কেউ ২য় ডোজ টিকা নেননি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories