Tuesday, June 23, 2026
31.7 C
Kolkata

গোপালগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার ,মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ

শান্ত রাজীব
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে বিশ^বিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্র। ধর্ষণের এ দৃশ্য মোবাইলে ধারণ করেছে তার এক বন্ধু। ধর্ষণের কথা কাউকে বললে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ওই ধর্ষক।

গত শনিবার উপজেলার ধারাবাশাইল গ্রামের ইব্রাহিম হাওলাদার ঠান্ডার মাছের ঘেরপাড়ে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী বলেন, শনিবার (৩সেপ্টেম্বর) সকাল ৯টায় মেধাবিকাশ ডিজিটাল স্কুলের সোহাগ স্যারের কাজ থেকে প্রাইভেট পড়ে স্থানীয় চৌধুরীর হাটে কলম কিনতে যাই। এ সময় পূর্ণবর্তী গ্রামের মহসিন হাওলাদার খনুর ছেলে আলী হোসাইন ও একই গ্রামের ইব্রাহিম হাওলাদার ঠান্ডার ছেলে মাসুদ হাওলাদার আমাকে ভয় দেখিয়ে ধারাবাশাইল গ্রামে অবস্থিত ইব্রাহিম হাওলাদার ঠান্ডার মাছের ঘেরপাড়ে নিয়ে যায়। এখানে বসে আলী হোসাইন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। আমি রাজি না হওয়ায় আলী হোসাইন আমাকে মারধর করে। তার মারধরের কারণে একটা পর্যায়ে আমি দূর্বল হয়ে পড়লে আলী হোসাইন আমাকে ধর্ষণ করে।  এসময় তার বন্ধু মাসুদ হাওলাদার মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে। আমি এই ধর্ষণের কথা কাউকে বললে বা আগামীতে তাদের কথা না শুনলে এই দৃশ্য ফেসবুকে ছেড়ে দিবে বলে হুমকি দেয়।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী কোটালীপাড়ার মেধাবিকাশ ডিজিটাল স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে আজ সোমবার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আলী হোসাইনের পিতা মহসিন হাওলাদার খনু বলেন, আমার ছেলেকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Hot this week

গোমূত্রে চিকুনগুনিয়া সমাধান? আইআইটি রুরকির গবেষণায় চাঞ্চল্যকর দাবি

আইআইটি রুরকির গবেষকরা এক চাঞ্চল্যকর দাবি করে সাড়া ফেলে...

RSS-এর শিশু প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশি হেফাজত! রাজস্থানে এক যুবককে আটক করায় প্রশ্নের মুখে প্রশাসন

রাজস্থানের ঝুনঝুনু জেলায় আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) নিয়ে একটি...

ডিমের বদলে এবার থেকে স্কুল পড়ুয়াদের দেওয়া হবে সয়াবিন! মিড-ডে মিলের খাবার সরবরাহের দায়িত্বে ইসকন

স্কুলপড়ুয়াদের মিড-ডে মিল প্রকল্পে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।...

শুধু ডিম খেলেই পুষ্টি হয়, মিড ডে মিল নিয়ে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক

রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেছেন, “শুধু ডিম খেলেই...

যোগ দিবসের অনুষ্ঠানে ম্যাট বিতরণ ঘিরে হাতাহাতি! উত্তরপ্রদেশের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ভাইরাল

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মিরাটে আয়োজিত একটি অনুষ্ঠানে...

Topics

গোমূত্রে চিকুনগুনিয়া সমাধান? আইআইটি রুরকির গবেষণায় চাঞ্চল্যকর দাবি

আইআইটি রুরকির গবেষকরা এক চাঞ্চল্যকর দাবি করে সাড়া ফেলে...

RSS-এর শিশু প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশি হেফাজত! রাজস্থানে এক যুবককে আটক করায় প্রশ্নের মুখে প্রশাসন

রাজস্থানের ঝুনঝুনু জেলায় আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) নিয়ে একটি...

যোগ দিবসের অনুষ্ঠানে ম্যাট বিতরণ ঘিরে হাতাহাতি! উত্তরপ্রদেশের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ভাইরাল

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মিরাটে আয়োজিত একটি অনুষ্ঠানে...

চুরি আটকাতে পকেটবিহীন ইউনিফর্ম! রাম মন্দিরে নতুন নিয়ম

রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির ঘটনায় দেশজুড়ে হইচই...

হলদিয়া বন্দরেও চলবে পাসপোর্ট-ভিসা চেকিং! কেন্দ্রের নতুন উদ্যোগ

এবার হলদিয়া বন্দরেও অভিবাসন চেকপোস্ট বা পরীক্ষাকেন্দ্র তৈরি করছে...

Related Articles

Popular Categories