Friday, October 23, 2026
31 C
Kolkata

চুয়াডাঙ্গা জীবননগর সাংবাদিক এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি :

রিপোর্টার
মোঃরেজাউল ইসলাম
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরের বাঁকা ইউনিয়নের মিনহাজপুর গ্রামে আরটিভি’র আমেরিকা (মিশিগান) প্রতিনিধি কামরুজ্জামান হেলালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। লুট করা হয়েছে নগদ টাকা, সোনার গহনা ও মোবাইল সেট। গত কাল গভীর রাতে এই ঘটনা ঘটে।

এলকাবাসী সূত্রে জানা যায়, বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি’র আমেরিকা (মিশিগান) প্রতিনিধি কামরুজ্জামান হেলাল কর্মসূত্রে আমেরিকায় বসবাস করেন। গ্রামের বাড়ি জীবননগরের মিনহাজপুরে তার পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন।

গতকাল গভীর রাতে একদল ডাকাত বাড়ির ভেতর প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লক্ষাধিক টাকা, সোনা ও রুপার গহনাসহ বেশ কয়েকটি মোবাইল সেট নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Hot this week

চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু! দায় সাধারণ মানুষেরই, দাবি বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর...

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Related Articles

Popular Categories