Sunday, June 7, 2026
35 C
Kolkata

জামিয়া বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী বিক্ষোভে পুলিশে হামলার প্রতিবাদে বিক্ষোভ

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর প্রতিবাদে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

চার বছর আগে ১৫ ডিসেম্বর (২০১৯) জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মিছিল করেন সিএএ-র বিরোধিতা করে। এরপরই সেখানে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের উপরে চড়াও হয় পুলিশ। পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস ছুঁড়ে আন্দোলন প্রতিহত করতে চেষ্টা করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে প্রায় ১০০ জনকে আটক করে।

বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ফেস্টুনে বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখার পাশাপাশি সে সময় পুলিশি হামলা ও আহতদের ছবি তুলে ধরে।

বিক্ষোভে ফ্রাটেনিটি মুভমেন্ট, এআইএসএ, এআইআরএসও, এমএসএফ, ডিআএসএসসি, এসএফআই, এএফডি, এআইএসএফ, সিআরজেডি, জিআওম ও এসআইও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের ফিলিস্তিনের পক্ষেও স্লোগান দিতে দেখা যায়।

সে সময় জামিয়া মিলিয়াতে হামলায় ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তখন অবশ্য পুলিশ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা অস্বীকার করে।পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, পুলিশের আড়ালে স্থানীয় দুষ্কৃতরা পরিবেশ অশান্ত করতে এ হামলা চালিয়েছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories