Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

ঝড়ে ক্ষতিগ্রস্ত, পাখির বাসা মেরামতে ঘরামি “প্রয়াস” এর সদস্য বৃন্দ

নাজমুল সর্দার,নদিয়া,এনবিটিভি:
“বলিছে চড়াই,কুঁড়েঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে”।রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ অথবা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনি ও বিড়ালের কথা ছোট থেকে বড় সকলের জানা! কিন্তু সর্বনাশা আমফানই হোক বা কাল বৈশাখী ঝড়, খেচরদের চঞ্চু নিসৃত কুজনের কাতর প্রার্থনা বোঝনি কোনোদিন। আর আমরা স্বার্থপর মানুষেরা, ওদের বিচরণ ক্ষেত্রের বনভূমি কেটে অট্টালিকা তৈরির অসম প্রতিযোগিতায় নেমেছি। কংক্রিটের সভ্যতা বানিয়েছি!
কিন্তু এ বসুন্ধরা সকলেরই বাসযোগ্য একথা বুঝে নদীয়ার শান্তিপুরের সেচ্ছাসেবী সংগঠন “প্রয়াস”এর সদস্যরা বাসা বানানোর বিচুলি, নারকেলের ছোবড়া, মাটির ছোটো কলসি নানান উপকরণ দিয়ে আমফান ঝড়ের পরবর্তী সময়ে কাজের বা পড়ার মাঝে একটু করে সময় বাঁচিয়ে বানিয়েছেন “মানবতার নীড়”
উদ্যোক্তারা জানান এমনিতেই আমাদেরই কারণে ওদের বিচরণ ক্ষেত্র অর্থাৎ বনভূমি কমে গেছে অনেকটাই, তারপরে ঝড়ে ভেঙেছে বাসা, বেশিরভাগ পাখিরই ডিম দেওয়ার সময় হয়েছে, এ সময় ওদের একটু সহযোগিতা করলে, নবাগতদের আগমনের আশীর্বাদে আমাদের পাপ ক্ষয় হবে খানিকটা।
কুড়িটি বাসা বেঁধে আজ পৌঁছে দিয়েছি, কদম, পেয়ারা, বাঁশ গাছ সহ নানা গাছে। আগামীতেও প্রতিদিন এভাবেই কাজ করে যাব।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories