Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

পিরোজপুরে নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের শপথ পাঠ

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার ১৯৫ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও মেম্বার শপথ পাঠ করেছেন।

১৩ জুলাই (মঙ্গলবার) জেলার নাজিরপুর,মঠবাড়িয়া ও ভান্ডারিয়া এ তিনটি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও মেম্বারদের শপথ পাঠ করান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

১৯৫ জনের মধ্যে ১৫ জন চেয়ারম্যান,৪৫ জন নারী (সংরক্ষিত) ও ১৩৫ জন মেম্বার (সাধারণ) রয়েছেন।

বিকেল সাড়ে ৩টায় জেলার নাজিরপুর উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্বাধীনতা মঞ্চে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন উপজেলার সদর, মাটিভাঙ্গা, মালিখালী ও শেখমাটিয়া এ চারটি ইউনিয়নের চেয়ারম্যানদের ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ওই সব ইউনিয়নের ১২ জন নারী (নারী) ও ৩৬ জন সাধারণ (পুরুষ) ইউপি মেম্বারকে শপথ পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত জামিল সৈকত, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে একই দিন সকাল ১১টায় জেলার ভান্ডারিয়া উপজেলার ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন অডিটোরিয়ামে উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়াম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক ও পরে ওই উপজেলার ৬০ নারী ও সাধারণ ইউপি মেম্বারকে শপথ পড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। এছাড়া একই দিন জেলার মঠবাড়িয়া উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের শপথ পড়ানো হয়।

উল্লেখ্য,জেলার সাতটি উপজেলার মধ্যে ৩২ ইউনিয়নে গত ২১ জুন প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৮টিতে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের ও ১১টিতে স্বতন্ত্র প্রার্থীরা ও তিনটিতে জেপি (আনোয়ার হোসেন মঞ্জু) সমর্থিত সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories