Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

পুলিশ ক‍্যাম্প সরানোর দাবিতে ভাঙড়ের পোলেরহাট-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ জমি রক্ষা কমিটির

ভাঙড় :-আবার উত্তেজনা ভাঙড়ের একদা অশান্ত পাওয়ার গ্রীড এলাকায়।পঞ্চায়েত অফিস থেকে পুলিশ ক্যাম্প সরানোর দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান জমি কমিটির সদস্যরা।

মঙ্গলবার ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন জমি জীবিকা বাস্ততন্ত্র কমিটির সদস্যরা। যার জেরে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পঞ্চায়েতের কাজ কর্ম নিয়ে জমি কমিটি এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান-উপ প্রধানদের সঙ্গে বচসা থেকে ঝামেলা সৃষ্টি হয় পঞ্চায়েত অফিসের ভিতরে।পঞ্চায়েতের ভিতরে তান্ডব চালানো সরকারি আধিকারিকদের উপরে আক্রমণ -সহ প্রধান- উপ প্রধানকে মারধর করার অভিযোগও ওঠে জমি কমিটির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তখন চরম উত্তেজনা তৈরি হয় পাওয়ার গ্রিড এলাকায়। সেই সময় বিশাল পুলিশ ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অতঃপর পঞ্চায়েতের নিরাপত্তার দাবিতে সরব হয়ে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিয়েছিলেন ভাঙড়ের ১০ টি গ্রাম পঞ্চায়েতের সরকারী কর্মীরা। তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে পোলেরহাট পঞ্চায়েত চত্বরে পুলিশ ক্যাম্প বসানো হয়। কিন্ত মঙ্গলবার সকাল থেকেই এই পুলিশ ক্যম্প সরানোর দাবি তুলে ফের উত্তেজনা সৃষ্টি হয় পঞ্চায়েত চত্বরে।

পাশাপাশি প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন জমি কমিটির সমর্থকেরা। তাঁদের দাবি, অবিলম্বে এই পুলিশ ক্যাম্প সরাতে হবে।ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পোলেরহাট ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের পাওয়ার গ্রিড এলাকায়।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories