Friday, October 23, 2026
31 C
Kolkata

বহুবিবাহ বন্ধে ফেব্রুয়ারীতে বিল আনবে আসাম সরকার : মুখ্যমন্ত্রী

আগামী বছরের ফ্রেবুয়ারীতে আসাম বিধানসভার আসন্ন অধিবেশনে হুবিবাহকে বেআইনি ঘোষণা করে বিল পেশ করা হবে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

কয়েক মাস ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে বিলটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি। 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দিল্লীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগেও হিমন্ত বিশ্ব শর্মা লাভ জিহাদ বন্ধে নতুন বিধান যুক্ত করা হবে বলে ঘোষণা করেছিলেন।

রাজ্যের কর্মকর্তরা জানান, একাধিক বিয়ে নিষিদ্ধ করা সম্পর্কে জনমত যাচাইয়ে নোটিশ দেওয়া হলে তারা ১৪৯টি সুপারিশ পেয়েছেন। যাদের ১৪৬ জনই বহু বিবাহ বন্ধের পক্ষে বলে জানান ওই কর্মকর্তা।

তিনটি সংগঠন এই মতের বিরুদ্ধে বলে বলে জানান তিনি।

এর আগে ২১ আগস্ট রাজ্য সরকার বহু বিবাহ নিষিদ্ধ করতে জনসাধারনের মতামত চেয়ে বিজ্ঞপ্তি প্রচার করে। ৩০ আগস্টের মধ্যে আসামের জনগণকে ইমেইলের মাধ্যমে তাদের মতামত জানাতে বলা হয়।

আইনটি পাস করার জন্যে  একটি বিশেষজ্ঞ দল গঠন করবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

Hot this week

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Related Articles

Popular Categories