Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত :

মো সোহাগ
যশোর প্রতিনিধি

বেনাপোল সীমান্ত থেকে রিয়া মোড়ল (২৪ ) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ ।
শুক্রবার সকালে সীমান্তের বাহাদুরপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত রিয়া মোড়ল শার্শা উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল জব্বার কাটুর ছেলে।তার বুকে গুলির চিহ্ন রয়েছে।
ভারতের বাঁশঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন বিজিবির সুবেদার সরোয়ার হোসেন।
বিজিবির ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন বলেন, ‘এলাকার মানুষের মাধ্যমে জানতে পারি সীমান্তে ২৬ মেইন পিলার হতে টি পিলার তিনের কাছে কাঁটাতারের বেড়ার কাছে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে সিও স্যারকে জানানোর পর ঘটনাস্থল থেকে বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশটি উদ্ধার করে।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories