Monday, October 26, 2026
28 C
Kolkata

মাস্টার শামসুদ্দিনের ইন্তেকাল দূপুর ২.৩০ ঘটিকায় জানাযার নামাজ

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

সিলেট সদর উপজেলার বিশিষ্ট সালিশী ব‌্যক্তিত্ব, রায়েরগাঁও উচ্চ বিদ‌্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, অসংখ্য অগণিত আপামর জনসাধারণের প্রিয় সাদা মনের মানুষ, হাটখোলা ইউনিয়নের নন্দিরগাঁওয়ের বাসিন্দা মাস্টার শামছ উদ্দিন (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শুক্রবার (০২ অক্টোবর) রাত সোয়া ১১ টার দিকে তিনি আম্বরখানা ফ্রিডম জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ জটিল রোগে ভূগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়েসহ অসংখ‌্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।

এদিকে শনিবার (০৩ অক্টোবর) দুপুর আড়াইটায় শিবেরবাজারস্থ মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে রাতে পরিবারের পক্ষ থেকে বাদ যোহর নন্দিরগাঁও এলাকার বাংলাবাজার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হলেও পরবর্তীতে জনসমাগমের কথা চিন্তা করে সময় এবং স্থান পরিবর্তন করা হয়।

মাস্টার শামছ উদ্দিন সাহেবের ইন্তেকালে উত্তর সদর এলাকায় দলমত নির্বিশেষে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে মাস্টার শামছ উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন পাশাপাশি তিনির বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করেন।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories