Monday, June 8, 2026
38.3 C
Kolkata

রাজশাহী বিভাগীয় কমিশনার স্ব-পরিবারে করোনায় আক্রান্ত

শিমুল আলী,

স্টাফ রিপোর্টার,এনবিটিভি

রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার (৫৪) স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় বিভাগীয় কমিশনার ছাড়াও তার স্ত্রী নাসরিন খোন্দকার (৪৫) এবং ছেলে তানজিম মাহাতাবের (১৭) করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার একজন আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার করোনা সংক্রমণ ধরা পড়ার আগে তিনি বাসায় এসেছিলেন। তার সঙ্গে মিশেছিলেন। তাই সন্দেহ থেকেই স্বপরিবারে নমুনা দেন। এতে রিপোর্ট পজিটিভ এসেছে।

বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আমরা সবাই সরকারি বাসায় আছি। শারীরিকভাবে সবাই ভাল আছি। কারও কোন সমস্যা নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

রামেকের ল্যাবে সোমবার মোট ৯৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রামেকের উপাধ্যক্ষ এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৫২ জনের বাড়ি রাজশাহী। আর ৩৮ জনের বাড়ি নাটোর। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২ জন, পাবনার ২ জন এবং যশোরের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্ত এসব কোভিড-১৯ রোগীর বিষয়ে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের জানানো হয়েছে বলেও জানান রামেকের করোনা ল্যাবের সমন্বয়ক অধ্যাপক ডা. বুলবুল হাসান।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories