Tuesday, October 27, 2026
31 C
Kolkata

হাটখোলা ইউনিয়নে রেডক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ বিতরণ

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর পক্ষ থেকে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের (১ ও ২নং ওয়ার্ডে) ২০২০ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ২৫০টি পরিবারকে নগদ ৪৫০০ টাকা ৮ জাতের সবজি বীজ বিতরণ আজ বুধবার (৭ অক্টোবর) হাটখোলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়।
হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোশাহিদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার জননন্দিত চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আশফাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুরহমান জামিল। হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভার শেষ পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ জন হতদরিদ্রের হাতে নগদ অর্থ তুলেদেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories