Tuesday, March 17, 2026
24.4 C
Kolkata

করোনাদেবীর খিচুড়ি, প্রসাদ, মূর্তি বানিয়ে পুরোহিত মন্ত্রচ্চারণের মাধ্যমে শান্তিপুরে অভিনব পুজো

নাজমুল সর্দার, শান্তিপুর, এনবিটিভি:
শেষমেষ বিজ্ঞানের অণুবীক্ষণ যন্ত্রের দেখা আকৃতি অনুযায়ী করোনার প্রতিলিপি অবশেষে দেবতার আসনে! কারো কাছে হাস্যকর আবার কারো কাছে অবৈজ্ঞানিক। কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এমনটাই মনে করেন নদীয়া জেলার শান্তিপুর শহরের দুই নম্বর ওয়ার্ডের ঢাকা পাড়ার অধিবাসীবৃন্দ। মূর্তি প্রস্তুতকারক জানান, সরলা দেবী তাঁর জানা নেই তবে অণুবীক্ষণ যন্ত্রে দেখা আকৃতি অনুযায়ী মাটির খড় দিয়ে একটি আকার মানুষের সামনে উপস্থাপিত করেছি।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিশ্বাস করেন এই পুজোর মাধ্যমে এলাকারই সুপ্রসিদ্ধ সুরধ্বনিতে বিসর্জনের মাধ্যমে করোনাকে চিনে ফেরত পাঠিয়ে দেবেন।

যদিও এই পুজোর পূজারী জানান, করোনার আলাদা কোন মন্তব্য নেই তবে বিপত্তারিণী পুজোর অনুকরণে প্রার্থনা করা হয়েছে ঈশ্বরের কাছে। প্রায় এলাকার দু’হাজার মানুষ আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছেন।

বিজ্ঞান কর্মীদের মত অনুযায়ী, সচেতন মানুষদের রুখে দাঁড়ানো দরকার এ বিষয়ে। কারণ এ ধরনের খবর প্রকাশে আসলে গিমিক তৈরি হতে পারে সাধারণ মানুষের মধ্যে।

Hot this week

বিশ্বকাপ ও অলিম্পিকে ট্রাম্পের প্রবেশে নিষেধাজ্ঞার সম্ভাবনা!

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। একই...

প্রথম ধাপে মোট ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল সিপিআই(এম)

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নাম ঘোষণা করল...

Topics

বিশ্বকাপ ও অলিম্পিকে ট্রাম্পের প্রবেশে নিষেধাজ্ঞার সম্ভাবনা!

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। একই...

প্রথম ধাপে মোট ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল সিপিআই(এম)

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নাম ঘোষণা করল...

জাতিগত হামলার অভিযোগে বিচার না পেয়ে আত্মহত্যার হুমকি দিল যোগী রাজ্যের এক দলিত পরিবার

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এক দলিত পরিবারের উপর নৃশংস...

মেঘালয়ে জাতিগত হিংসা: মসজিদে আগুন, ভাঙ্গা হলো একাধিক মুসলিম দোকান! স্থগিত GHADC নির্বাচন

মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার জেরে...

এলপিজি গ্যাসের দাম বৃদি নিয়ে মোদিকে সমালোচনা করায় বরখাস্ত হলেন মধ্যপ্রদেশের এক শিক্ষক!

মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করে ভিডিও বানানোর অভিযোগে...

Related Articles

Popular Categories