Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

খুলনার পাইকগাছায় ইকবালকে অপহরনের অভিযোগ কালীগঞ্জ থেকে আটক-১ অতঃপর ভিকটিম উদ্ধার

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
পাইকগাছায় ইকবাল সরদার ( ২৭) নামে এক যুবক অপহরণের অভিযোগে পিতা থানায় এজাহার করেছেন। এ ঘটনার পুলিশ সাতক্ষীরার কালিগঞ্জ থেকে মোঃ উজ্জল নামে এক যুবককে আটকের পর ভিকটিমের উদ্ধার হয়েছে। ইকবাল গড়ইখালী ইউপি’র উত্তর আমিরপুর গ্রামের শাহাজান সরদারের একমাত্র ছেলে। গত ১৫ আগস্ট বেলা ১১ টার দিকে কপিলমুনির কাশিমনগরের তালা সিমানা থেকে সাতক্ষীরার কালীগঞ্জের মোল্ল্যার হাটের ইয়াসিন ( ৩৫) ও কয়রা উপজেলার হায়াত খালীর ফারুক গাজী ( ৩২) সহ ক’জন ইকবালকে মটরসাইকেলে জোর করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই আঃ আলীম মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান চালাল। ইকবাল উদ্ধার না হলেও ইয়াসিনের শ্যালক উজ্জ্বলকে আটক করেন। বর্তমানে তাকে পাইকগাছা থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে উজ্জ্বলকে আটকের পর পরিস্থিতি বেগতিক দেখে ইয়াসিন শেষ পর্যন্ত ইকবলের কাছ থেকে কয়েকটি ফাঁকা স্ট্যামে সহ করিয়ে বুধবার বিকেলে কালীগঞ্জ থানায় তুলে দিয়েছে।
ইকবালের পিতা শাহাজান সরদার বলেন গত ১৫ আগস্ট সকালে আমার ছেলে ও আমিরপুরের সালাম সরদারের ছেলে জাবেদের সাথে কপিলমুনিতে যান মালামাল ক্রয় করতে কিন্তুু দিন শেষে ছেলে বাড়ী না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। পরবর্তীতে জাবেদ ও রাজ্জাকের মাধ্যমে জানতে পারি ইয়াসিন সরদার ও ফারুক গাজী সহ কয়েকজন ব্যক্তি মটরগাড়ীতে করে ইকবালকে তুলে নিয়ে গেছে। এর পর থেকে ইকবালের মোবাইল বন্ধ পাওয়া যায়। ১৬ আগস্ট বিকেলে তাকে মোবাইলে পাওয়া গেলে ইয়াসিন ছেলের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ১,১০,০০০ টাকা দাবী করে। দ্বিতীয় পর্যায়ে ইয়াসিন ৫০,০০০ টাকা দাবী করেন।
এ ঘটনায় অনুপায় হয়ে শাহাজান সরদার ১৭ আগস্ট বাদী হয়ে ইয়াসিন ফারুক গাজী সহ ৪/৫ জনের নামে থানায় এজাহার দাখিল করেন। এ সম্পর্কে একটি ঘনিষ্ট সুত্র জানিয়েছেন ইটভাটার টাকা লেনদেনের বিরোধ ইয়াসিন ফাঁদ পেতে ইকবালকে তুলে নিয়ে যেতে পারে। এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির টু আইসি এস আই আঃ আলীম জানান, ইকবালকে উদ্ধারের জন্য কালীগঞ্জে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একজনকে আটক করি এবং বুধবার বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে তার পরিবার সহ থানাকে অবহিত করে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories