Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

চট্টগ্রামে অভিযান চালিয়ে ভূয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ধারী ০২ জন প্রতারককে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় সিফাত মেডিকেল হল নামীয় ফার্মেসী এবং শাহ আব্দুল মালেক মেডিকেল নামীয় চেম্বারে কতিপয় ব্যক্তি ভ‚য়া এমবিবিএস ডাক্তার পরিচয়ে চেম্বার খোলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ ১৮ আগস্ট ২০২১ ইং তারিখ ১৯২০ ঘটিকা হতে ২০৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি ১। যীশু চৌধুরী (৪৪), পিতা-মৃত পরিমল চৌধুরী, সাং-দক্ষিন, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- নন্দন কানন, থানা- কোতয়ালী, চট্টগ্রাম মহানগরী এবং ২। আশীষ মজুমদার (৩৮), পিতা-সুনীল চন্দ্র মজুমদার, সাং-গোবিন্দপুর, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- মাইজপাড়া, থানা-পতেঙ্গা, চট্টগ্রাম মহানগরীকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে নিজেদের ভ‚য়া ডাক্তার বলে স্বীকার করলে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ফার্মেসী এবং চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরণের ভূয়া ডাক্তারী সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ভ‚য়া এমবিবিএস ডক্তার সেজে নিরীহ রোগীদের নিকট ডাক্তারী ব্যবস্থাপত্র প্রদান করতঃ তাদের নিকট থেকে প্রতারণামূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories