Monday, June 8, 2026
32.6 C
Kolkata

চিন-ভারত সীমান্তে ভারতীয় সেনাদের বলিদান বৃথা যাবে না: বায়ুসেনা প্রধান

এনবিটিভি ডেস্ক: শনিবার হায়দরাবাদের কাছে বিমান বাহিনী অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান। সেখানেই এয়ার চিফ মার্শাল আর কে এস ভদৌরিয়া শনিবার চিনের উদ্দেশ্যে একপ্রকার হুংকার ছাড়লেন। তিনি বলেন, গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের বলিদান বৃথা যাবে না।

লাদাখে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পরই গালওয়ান উপত্যাকায় যুদ্ধবিমান নামাতে শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। লাদাখের আকাশে এখন এয়ার ডমিন্যান্স শুরু করেছে বিমানবাহিনীর পাইলটরা। এই পরিস্থিতিতে বায়ুসেনা প্রধানের এই মন্তব্যে জল্পনা বাড়ছে।

এদিন হায়দরাবাদের ওই অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল বলেন, ‘আমরা পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবগত। লাদাখ হোক বা লাদাখ সীমান্তের ওপারের পরিস্থিতি হোক, আমরা পুরোটাই খতিয়ে দেখেছি। এবং যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য যা যা করনীয় সবটাই করছে ভারতীয় বায়ুসেনা’।

এরপরই রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘পরিস্থিতি যাই হোক, আমরা তা মোকাবিলার জন্য প্রস্তুত। আমরা কখনওই আমাদের বীর শহিদদের বলিদান ব্যর্থ হতে দেব না’।

তিনি এও স্পষ্ট করে দিয়েছেন, সামরিক পর্যায়ের আলোচনায় চুক্তিবদ্ধ হওয়ার পরেও চিনা সেনার হামলায় ভারতীয় জওয়ানদের প্রাণহানির ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সৃষ্টি হওয়া উত্তেজক পরিস্থিতি যাতে আরও উত্তেজক না হয়ে ওঠে, তার জন্য শান্তিপূর্ণ ভাবে আলাপ আলোচনা চলছে। উল্লেখ্য, লাদাখে বায়ুসেনার যুদ্ধবিমান ও হেলিকপ্টারের দেখা মিলছে। ঘনঘন যুদ্ধবিমানের আওয়াজে চমকে উঠছেন লাদাখবাসী।

চিনুক কার্গো হেলিকপ্টার, অ্যাপাচে অ্যাটাকার হেলিকপ্টার, পি-৮ সার্ভিল্যান্স এয়ারক্র্যাফ্ট (নজরদার বিমান) এবং আইএল-৭৬ স্ট্র্যাটেজিক এয়ারলিফ্টার (মালবাহী বা কার্গো বিমান) সক্রিয় ও রেডি টু ফ্লাইট মোডে রাখা হয়েছে। হাই অ্যালার্ট করা হয়েছে ভারতীয় নৌবাহিনীকেও। লাদাখের আকাশে চক্কর মারছে সুখোই, মিরাজ-২০০০, মিগের মতো যুদ্ধবিমান।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories