Thursday, March 19, 2026
28.1 C
Kolkata

চোরাশিকারী ধরতে সুন্দরবন ও গরুমারায় যাচ্ছে বিশেষ বেলজিয়ান কুকুর

এনবিটিভি ডেস্ক: বেলজিয়ান মেলিনয় প্রজাতির সারমেয় ‘ওরল্যান্ড’। এই প্রজাতির কুকুরই খুঁজে বের করেছিল বিশ্বত্রাস ওসামা বিন লাদেনকে। এবার রাজ্যের বন দফতরের জন্য আনা হল এই বেলজিয়ান মেলিনয় প্রজাতির দুটি প্রশিক্ষিত কুকুর। যাদের একটি যাবে দক্ষিণের সুন্দরবন ও অন্যটি যাবে উত্তরের গরুমারা অভয়ারণ্যে।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে তিনমাসের প্রশিক্ষণের পরই দুটি কুকুর চলে এসেছে সল্টলেকের বনদফতরের রেসকিউ সেন্টার বা ডিয়ার পার্কে।

এখান থেকেই তাঁদের শারীরিক পরীক্ষানিরীক্ষার পরই পাঠিয়ে দেওয়া হবে সুন্দরবন ও গরুমারায়। বন দফতর সূত্রে জানা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের গরুমারা অভয়ারণ্যের নিরাপত্তা নিয়ে উঠছিল নানান প্রশ্ন। চোরাশিকারীদের দৌঁড়াত্মে অতিষ্ঠ হয়ে উঠেছিল এই অভয়ারণ্যের নিরাপত্তারক্ষীরা। চোরাশিকারীদের হাতে মারা পড়েছে একশৃঙ্গ গন্ডার, হাতি ও চিতার মতো বন্যপ্রাণ। এই চোরাশিকার বন্ধ করতে হিমশিম থেকে হচ্ছে বনরক্ষীবাহিনী ও পুলিশকর্মীদের। ফলে তাঁদের সাহায্য করতেই গরুমারায় পাঠানো হচ্ছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ‘ওরল্যান্ড’। এই ব্যবস্থায় খুশি পরিবেশপ্রেমীরা।

তাঁদের আশা এবার চোরাশিকারের লাগাম টানা সম্ভব হবে। জানা যাচ্ছে উত্তরবঙ্গে আরও দুটি বিশেষ প্রশিক্ষিত কুকুর পাঠানোর ব্যবস্থা করছে রাজ্যের বন দফতর।

Hot this week

পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগে যে তিনটি কাজ করলে আল্লাহ কবুল করবে সব ইবাদত

রমযান মাস প্রায় শেষের পথে। রহমত, ক্ষমা আর মুক্তির...

ভোটের আগে সামাজিক মাধ্যমে কড়াকড়ি বাড়াল কেন্দ্র,পোস্ট অপসারণে বাড়তি ক্ষমতা মোদি সরকারের

চারটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ...

উমর খালিদের আটক ‘অযৌক্তিক’, আইনি ভিত্তির অভাবের কথা জানাল রাষ্ট্রসংঘের সংস্থা!

পাঁচ বছরেরও বেশি সময় জেলে থাকার পর মানবাধিকার কর্মী...

জোট জল্পনায় ইতি টানলেন বিজয়, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের পথেই অটল তামিলাগা ভেত্রি কড়গম(টিভিকে)

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে,...

Topics

উচ্চশিক্ষার পরও মিলছে না চাকরি, দেশে ১.১ কোটিরও বেশি স্নাতক বেকার!

দেশে উচ্চশিক্ষা নেওয়ার পরও চাকরি পাওয়া কঠিন হয়ে উঠছে—এই...

Related Articles

Popular Categories