Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

পরপর ১৫ দিন! দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

এনবিটিভি ডেস্ক: বাদ গেল না রবিবারও। এদিনও বাড়ানো হল পেট্রোল, ডিজেলের দাম। এনিয়ে একটানা ১৫ দিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হল। গত ১৫ দিনে পেট্রোলের দাম মোট বাড়ল লিটারে ৮ টাকা ৮৮ পয়সা। ডিজেলের দাম মোট বাড়ল ৭ টাকা ৯৭ পয়সা।

দিল্লিতে ডিজেলের দাম রেকর্ড বেড়েছে। পেট্রলের দামও গত দু’বছরে বেড়েছে সর্বাধিক। এদিন দিল্লিতে ডিজেলের দাম হয়েছে লিটারে ৭৮ টাকা ২৭ পয়সা, পেট্রোল ৭৯ টাকা ২৩ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৭৩ টাকা ৬১ পয়সা, পেট্রলের দাম ৮০ টাকা ৯৫ পয়সা। ৭ জুন থেকে তেল কোম্পানিগুলি দৈনন্দিন দর সংশোধন শুরু করেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ অক্টোবর দিল্লিতে ডিজেলের দাম পৌঁছেছিল লিটার প্রতি ৭৫.৬৯ টাকায়। রবিবারের দাম অবশ্য সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ২০১৪ সালের ৪ অক্টোবর পেট্রোলের দাম সবথেকে বেশি বেড়েছিল। পেট্রোলের দাম হয়েছিল লিটারে ৮৪ টাকা।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories