Tuesday, September 8, 2026
27 C
Kolkata

তোলাবাজির অভিযোগে সরব বিজেপিরই নেতা-কর্মীরা, ‘কোটি কোটি টাকার লেনদেন, প্রতিবাদ করলেই হামলা ও বাড়ি ভাঙচুর’

রাজ্যে সরকার গঠনের মাত্র দু’মাসের মধ্যেই বিজেপির অন্দর থেকে উঠল গুরুতর অভিযোগ। বুধবার বর্ধমানে সাংবাদিক বৈঠক করে দলেরই কয়েকজন নেতা-কর্মী দাবি করেন, কিছু বিজেপি নেতা জোর করে টাকা আদায় করছেন। শুধু বালিখাদ নয়, সাধারণ মানুষের কাছ থেকেও টাকা চাওয়ার অভিযোগ তোলেন তাঁরা।

প্রবীণ বিজেপি নেতা মনোজকুমার চক্রবর্তীর অভিযোগ, এসবের প্রতিবাদ করায় তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এমনকি তাঁকেই দল থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর দাবি, বিষয়টি বারবার নেতৃত্বকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযুক্তদেরই রক্ষা করা হচ্ছে।

মনোজবাবুর কথায়, তিনি দীর্ঘদিন বিজেপি করেছেন, জেলও খেটেছেন, হামলার মুখেও পড়েছেন। সরকার বদলের পর পরিস্থিতি পাল্টাবে ভেবেছিলেন। কিন্তু এখন দলের একাংশের আচরণে তিনি হতাশ। আরেক বিজেপি নেতা বুদ্ধদেব দাসও অভিযোগ করেন, প্রতিবাদ করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপির মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও জিতেন্দ্র তিওয়ারি দলীয় কর্মীদের চাঁদাবাজি থেকে দূরে থাকার বার্তা দিয়েছিলেন। জিতেন্দ্র তিওয়ারি সতর্ক করে বলেছিলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে দলেরই ক্ষতি হবে।

এ বিষয়ে বিজেপির জেলা সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে দলের এক নেতা দাবি করেছেন, সাংবাদিক বৈঠক করা কয়েকজনের বিরুদ্ধেই আগে থেকেই অভিযোগ রয়েছে।

ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল ও কংগ্রেস বিজেপিকে কড়া আক্রমণ করেছে। তৃণমূল নেতা দেবু টুডু এবং কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার, দু’জনেই এই অভিযোগকে ঘিরে বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories