Monday, June 8, 2026
32.6 C
Kolkata

ভারতীয় সীমানায় কেউ ঢোকেনি, দাবি মোদির

এনবিটিভি ডেস্ক: কেউ আমাদের সীমায় ঢোকেনি। কেউ আমাদের সীমায় নেই। আমাদের ভূমি কেউ কখনই দখল করতে পারেনি’, মন্তব্য প্রধানমন্ত্রীর। পূর্ব লাদাখে চিন-ভারত সেনা সংঘর্ষে ২০ জন জওয়ান নিহত হওয়ার পরই দেশের বিরোধী দলগুলি প্রশ্ন তুলছিল চিন কিভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে?

শুক্রবার লাদাখ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকেই তিনি বিরোধী নেতা-নেত্রীদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন, ‘আমাদের কোনও সেনা চৌকিও অন্য কারও দখলে নেই’। চিনের নাম না করেই তিনি চিনা সেনার আগ্রাসনকে নাকচ করে দিলেন মোদি।

যদিও সর্বদলীয় বৈঠকের পরই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে চিনকে বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘সামরিক বাহিনীকে যথোচিত পদক্ষেপের জন্য ছাড়পত্র দিয়ে রাখা হয়েছে’। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবাই দেশের সুরক্ষায় রয়েছি। সেনার উপরে দেশের বিশ্বাস অটুট। সর্বদলীয় বৈঠক থেকে শহিদ পরিবারদেরও বলছি, গোটা দেশ তাঁদের পাশে আছে। লাদাখে যা হয়েছে, তা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রী সবই বলেছেন’।

যদিও প্রধানমন্ত্রীর এই দাবির পরই বিরোধীরা প্রশ্ন তুলছেন, চিনা সেনা যদি ভারতীয় ভূখণ্ডে না ঢুকে থাকে, তাহলে সংঘাত বাঁধল কেন? কেনই বা প্রাণ খোয়াতে হল ২০ জন জওয়ানকে? কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি প্রশ্ন তোলেন, এটা গোয়েন্দা ব্যর্থতা কিনা? তবে গতকালের সর্বদলীয় বৈঠকের পর সমস্ত রাজনৈতিক দলই কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানান, ‘নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের ডাকে ভয় পেয়ে গিয়েছে চিন। কাশ্মীরের উন্নয়ন নিয়ে মোদী যা বলেছেন, এতে চিন্তায় পড়ে গিয়েছে চিন’। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন লাদাখ ইস্যুতে। বৈঠকের পরই মুখ্যমন্ত্রী একটি প্রেস রিলিজ প্রকাশ করে জানিয়ে দিয়েছেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং সেনার প্রতি আস্থা রয়েছে সকলেরই। পাশাপাশি বহিঃশত্রুর মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের প্রতি অবশ্য পূর্ণ সংহতি জানিয়েছেন তিনি।

সর্বদলীয় বৈঠকেই প্রধানমন্ত্রী ঘুরিয়ে কংগ্রেসকে আক্রমণের জবাব দিয়েছেন। তিনি বলেন, আগে যে এলাকাগুলিতে বেশি নজর রাখা হত না, এখন সেখানে ভালোভাবে নজরদারি চালাচ্ছেন ভরতের জওয়ানরা। এখনও পর্যন্ত যাদের কেউ আটকাত না, জিজ্ঞাসাও করত না, এখন আমাদের জওয়ানরা তাঁদের আটকাচ্ছেন।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories