Friday, October 23, 2026
31 C
Kolkata

ভোলায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধ, সন্ত্রাসী নিহত’

‘ভোলায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধ, সন্ত্রাসী নিহত’

পারভেজ হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল বিভাগীয়):

ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় আজ মঙ্গলবার (৯ জুন) ভোররাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শফিকুল ইসলাম (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত শফিকুল পশ্চিম ইলিশা ইউনিয়নের মৃত মান্নাফ বেপারীর ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ৪ টি মামলা রয়েছে।
ভোলার পুলিশ সুপার মোঃ কায়সার জানান, ভোররাতে ইলিশা ফাঁড়ির একটি টিম টহল দিচ্ছিলেন। খবর পেয়ে তারা ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যান এবং দেখেন সেখানে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। ফলে উভয় দল ট্রলার নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে শফিকুলের লাশ উদ্ধার করেন। এছাড়াও সেখান থেকে ১ টি বন্দুক ও ৪ টি রামদা উদ্ধার করা হয়।
শফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Hot this week

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু! দায় সাধারণ মানুষেরই, দাবি বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর...

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Related Articles

Popular Categories