Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

মালদা জেলার ঐতিহ্যবাহী মকদুমপুর রথ ছাড়া হল নামমাত্র

গোলাম হাবিব,মালদা,এনবিটিভি:
সরকারি নির্দেশিকা মেনে মালদা জেলার ঐতিহ্যবাহী মকদুমপুর রথ নামমাত্র ছাড়া হল। ঠাকুর বাড়ি থেকে জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে মাসির বাড়ি রেখে আসা হয়েছিল সোমবার। এদিন রথে নিয়ে গিয়ে রাখা হয় জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে। এরপর দুই হাত মতো রথের রশি টানা হয়। যদিও রথ ফি-‌বছর গৌড় রোড পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। এবার রথ আর নিয়ে যাওয়া হয়নি। জগন্নাথ, বললাম ও শুভদ্রাকে ঠাকুরবাড়িতে নিয়ে গিয়ে রাখা হয়। এই রথ উৎসব ঘিরে ফি বছর মকদুমপুর এলাকায় বিশাল মেলাও বসে। এবার করোনার আতঙ্কে তা স্থগিত রাখা হয়।
এক ব্যবসাসী কুন্তল সাহা বলেন,‘‌এবার মেলাটা বসানো যায় না। করোনার আতঙ্কের কারণে। প্রতি বছরের এই চিত্র এবার পাল্টে গেল। স্বাভাবিক কারণে এবার মন খারাপ আমাদের।’‌ রথ উৎসব কমিটির একনিষ্ঠ সদস্য বৈদ্যনাথ সাহা বলেন,‘‌করোনা আতঙ্কে সরকারি নির্দেশিকা মেনে এবার মাত্র দু হাত রথের রশি টানা হয়েছে। শুধু নিয়ম রক্ষার জন্য।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories