Friday, July 24, 2026
30.4 C
Kolkata

যবিপ্রবির জেনোম সেন্টারে ৮১ নমুনা পজেটিভ ৷

মো সোহাগ
যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে সোমবার পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে ৮১টি পজেটিভ রেজাল্ট দিয়েছে। মঙ্গলবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, গেল দিন তাদের ল্যাবে চার জেলার মোট ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮১টি পজেটিভ ফল দেয়। বাদবাকি ১৯৮টি নমুনা নেগেটিভ হয়েছে।
এদিন যশোর জেলার ১১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে ৩২টিতে।
এছাড়া মাগুরার ২৬টি নমুনা পরীক্ষা করে নয়টি, সাতক্ষীরার ৯০টির মধ্যে ৩০টি এবং বাগেরহাটের ৪৬টির মধ্যে দশটি নমুনা পজেটিভ হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ চার সিভিল সার্জন অফিসকে জানিয়ে দেওয়া হয়েছে।
যশোরে শনাক্ত হওয়া ৩২ নমুনার মধ্যে কয়টি নতুন আর কয়টি ফলোআপ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হওয়ার পর নতুন শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি হিসেবে যশোর জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছিলেন এক হাজার ৩৯২ জন। এর মধ্যে ২০ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৭০১ জন।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories