Friday, July 24, 2026
28.4 C
Kolkata

সাবরিনার স্বীকারক্তিতে বেরিয়ে এলো উচ্চপদস্থ ০৮জনের নাম।

গাজী সালাহউদ্দীন। স্টাফ রিপোর্টার।

জীবনের এই অনিশ্চয়তার মধ্যে ও থেমে নেই দূর্নীতিবাজ দের দূর্নীতি। করোনা মহামারি নিয়ে ও চলছে চরম জালিয়াতি। সাম্প্রতিক সময়ে আলোচিত দূর্নীতিবাজ সাবরিনা ও আরিফ ডিবি পুলিশের কঠোর রিমান্ডের মধ্যে বলে দিয়েছে তাদের দূর্নীতির মদতদানকারীদের নাম। সাথে বলেছে এর বিনিময়ে তারা কি কি পেত। আর এখন পর্যন্ত ০৮জনের নাম বলেছেন। জিজ্ঞাসাবাদের রিপোর্টে ডিবি কর্মকর্তারা উল্লেখ করেন, সাবরিনা এবং আরিফের দূর্নীতিতে যারা সহযোগীতা করেছে তাদের মধ্যে সাবেক এবং বর্তমান মিলিয়ে আটজন কর্মকর্তার নাম উল্লেখ করেছে তারা। এদের মধ্যে একজন স্বাস্থ্য অধিদপ্তরের বড় পদধারী কর্মকর্তা,স্বাস্থ্য অধিদপ্তরের ২জন অতিরিক্ত সচিব,সাবেক স্বাস্থ্যঅধিদপ্তরের একজন সচিব,হাসপাতাল এবং ক্লিনিকের দায়িত্বে থাকা একজন স্বাস্থ্যঅধিদপ্তরের পরিচালক আছেন এ তালিকায়, আর এর বাইরে আছে পদধারী আরো ২জন কর্মকর্তা। মহানগর গোয়েন্দাসংস্থা ডিবির অতিরিক্ত কমিশনার জনাব আব্দুল বাতেন রিপোর্টে বলেন, সাবরিনার ০৫ দিনের রিমান্ডে আমরা জানার চেষ্টা করেছি কোনো প্রকার কাগজপত্র ছাড়া জেকেজির মতো প্রতিষ্ঠান কিভাবে কাজ পেয়েছে।তাদের এ কাজ পেতে কারা কারা সহযোগী ছিল, এর বিনিময়ে তাদেরকে কি দেওয়া হয়েছে,যতটুকু নমুনা পরিক্ষার অনুমতির থেকে বেশি নমুনা পরিক্ষা কিভাবে করেছে। এবং তাদের কোনো প্রকার সনদ দেওয়ার অনুমতি না থাকা স্বত্বে ও কেন এবং কিভাবে তারা এ সনদ দিয়েছে। ডিবি কর্মকর্তা আরো বলেন, সাবরিনা এবং তার স্বামী আরিফ কে প্রথমে আলাদা এবং পরে একসাথো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মাধ্যমে তাদের কথার ভিন্নতা যাচাই করা হয়েছে। সাবরিনা এবং আরিফ দম্পতি তাদের সকল দূর্নীতির কথা স্বিকার করে নিয়েছে। পাপ ছাড়েনা বাপকে। অপরাধ করলে অপরাধী একদিন ধরা পড়বেই। সেটা শুধু সময়ের অপেক্ষা।
Nbtv.

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories