Saturday, June 20, 2026
30.4 C
Kolkata

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

মো. জাকিরুল ইসলাম

ময়মনসিংহ প্রতিনিধি

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে
মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ‘র মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ধর্ষণ বন্ধ করুণ সুস্থ্য সুন্দর দেশ গড়ুন এই স্লোগান কে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে নারীদের প্রতি সহনশীল আচরণের লক্ষ্যে খুন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রীয় আইনের যথাযথ প্রয়োগের দাবি জানানো হয়।
মানববন্ধনে নোয়াখালীতে বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ এবং তানোরের গির্জায় কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার আহ্বান জানানো হয়।

এতে হালুয়াঘাট শহীদ স্মৃতি সংসদ, যুগান্তর স্বজন সমাবেশ, নোঙ্গর সামাজিক ও সাংষ্কৃতিক প্রতিষ্ঠান, হালুয়াঘাট উপজেলা পল্লী বাউল শিল্পী গোষ্ঠী, একতা যুব সংঘ, ফ্রেন্ডস্ ফাউন্ডেশন, আলোর সন্ধানে ব্লাড ডোনেট সোসাইটি, কংশ ব্লাড ডোনেট সোসাইটি, তরুণ রক্ত কল্যাণ সংগঠন, আপন ব্লাড ডোনেট সোসাইটি, স্বজন-গাজিরভিটা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories