Tuesday, October 27, 2026
32 C
Kolkata

হাটহাজারীতে জেলি মিশ্রিত চিংড়ি ও রং মিশ্রিত সামুদ্রিক মাছ জব্দ

 

মুহাম্মদ রাশেদুল ইসলাম:-
হাটহাজারী সংবাদদাতা

হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জেলি মিশ্রিত ১ মণ চিংড়ি মাছ ও রং মিশ্রিত ২৫ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সরকারহাট মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় জেলি মিশ্রিত চিংড়ি এবং রং মিশ্রিত সামুদ্রিক মাছ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান,উপজেলার সরকারহাট মাছ বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ১মণ জেলি মিশ্রিত চিংড়ি ও ২৫ কেজি রং মিশ্রিত সামুদ্রিক মাছ জব্দ করা হয়।জেলি ও রং মিশ্রিত মাছ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।জব্দকৃত মাছগুলো ধ্বংস করা হয়েছে।তিনি আরো জানান এ সমস্ত অভিযান অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories