Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলা, মৃত্যু ১৩৪

 

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় হুতি বিদ্রোহীদের অন্তত ১৩৪ সদস্য প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার সৌদি জোট এমন দাবি করেছে।

 

সৌদি জোট বলছে, আবদিয়া অঞ্চলে ১০৮ জনের বেশি হুতি বিদ্রোহীর প্রাণহানি ঘটেছে। এছাড়া সোমবার ১৫৬ জন ও মঙ্গলবার ১৩৪ জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছেন। কৌশলগত শহরটিতে টানা তৃতীয়দিনের মতো প্রচণ্ড লড়াইয়ে ব্যাপক খেসারত দিতে হচ্ছে হুতিদের।

সৌদি জোটের বরাতে বার্তা সংস্থা এএফপি ও ফ্রান্স টোয়েন্টিফোর এমন খবর দিয়েছে। চলতি সপ্তাহে অঞ্চলটিতে প্রায় ৪০০ বিদ্রোহী নিহত হয়েছেন। যদিও বিশ্লেষকরা বলছেন, সেখানে বিদ্রোহীদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

আল-আকবারিয়া টেলিভিশনকে সৌদি জোট জানিয়েছে, আবদিয়া অঞ্চলে গেল ২৪ ঘণ্টায় হুতিদের লক্ষ্যবস্তু বানিয়ে আমরা ১৯টি অভিযান পরিচালনা করেছি। এতে তাদের ১২টি সামরিক যান ধ্বংস হয়েছে। নিহত হয়েছে ১০৮ জনের বেশি।

ইয়েমেনে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সর্বশেষ ঘাঁটি মারিবে তীব্র লড়াইয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। হুতিরা গেল মাস থেকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করেছে।

যদিও বিদ্রোহীরা কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিবের দক্ষিণের একটি জেলার ২৫ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বলে জানিয়েছে সামরিক সূত্রগুলো। গত মাসে মারিবে নতুন করে লড়াই শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত শত শত হুতি বিদ্রোহী এবং সরকারের অনুগত বাহিনীর সদস্যের প্রাণহানি ঘটছে।

সূত্র ডেইলি ইনকিলাব

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories