Sunday, September 6, 2026
28 C
Kolkata

শ্রীলংকার পর আয়ারল্যান্ডের কাছেও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ,দুর্বল প্রতিপক্ষের কাছে হারল ৩৩ রানে

 

নিউজ ডেস্ক : ঘরের মাঠে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে পর্যদুস্ত করে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ শ্রীলংকার পর আয়ারল্যান্ডের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়ল। আজ বিশ্বকাপ কোয়ালিফায়ারে দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৩ রানের পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয় টাইগারদের। এই নিয়ে বিশ্বকাপের প্রারম্ভিক পর্বে তিনটি ম্যাচ এর মধ্যে দুটিতেই পরাজয় বরণ করলো বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের বোলিংকে তেমন পাত্তাই দেয়নি আয়ারল্যান্ড। মারকাটারি ব্যাটিংয়ে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৩ উইকেটের বিনিময়ে ১৭৭ এ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান সংগ্রহ করেন গ্যারেথ ডেলানি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ। ১৫ রান তুলতেই টাইগার বাহিনী হারায় তিনটে উইকেট। তারপর থেকে আর আর ল্যান্ড এর বোলিংয়ের সামনে কার্যত সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বাংলাদেশের কোন ব্যাটসম্যান। পর্যন্ত কুড়ি ওভারের ১৪৪ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। দেশের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন নুরুল হাসান। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মার্ক আদাইর ৩ উইকেট নিয়েছেন। তবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার প্রত্যাশায় বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের টাইগার বাহিনী শুরুতেই ৩ দুর্বল প্রতিপক্ষের মধ্যে দুই প্রতিপক্ষের বিরুদ্ধে এভাবে বিপর্যয়ের সম্মুখীন হয় তাদের বিশ্বকাপ অভিযানের সাফল্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories