Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আরব আমিরাতে করোনা কালে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল ৩,১৮৪ জন অমুসলিম

সাইফুল্লা লস্কর : পৃথিবীর ইতিহাসে অন্যতম বিভীষিকাময় সময় ছিল করোনা ভাইরাসের বিশ্বব্যাপী সংক্রমণের প্রাথমিক পর্বটা। নির্দিষ্ট সময়ের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল সভ্যতার অগ্রগমণ। আধুনিক যুগেও মানবজাতি ছিল চরম অসহায় নিরুপায়। প্রার্থনা চলছিল শুধু সৃষ্টিকর্তার সাহায্যের। এই সময়েই নিজেদের জীবনের পথ পরিবর্তন করেছিলেন অনেকে। সংযুক্ত আরব আমিরাতে এই করোনা প্রকোপের মাঝেই নিজেদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করেছিলেন ৩,১৮৪ জন অমুসলিম। তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন দুবাইয়ের শেইখ মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক স্টাডিজের হাত ধরে। আজ এক সাংবাদিক সম্মেলনের প্রতিষ্ঠান তরফ থেকে এই খবরটি ঘোষণা করা হয়।

সেন্টারের ডাইরেক্টর হিন্দ মোহাম্মদ লুতাহ জানিয়েছেন, আমরা সব সময় ইসলামের শান্তির বাণী দুবাইয়ে বসবাসকারী সমস্ত ধর্ম এবং বর্ণের মানুষের কাছে পৌঁছাতে থাকবো। করোনা সংক্রমণের সময় ইসলাম গ্রহণে ইচ্ছুক ব্যাক্তিরা তাদের সঙ্গে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেছিলেন বলে জানানো হয়েছে।

তাদের তরফ থেকে ইসলাম গ্রহণ করা সমস্ত নব মুসলিমদের ধর্মীয়, সামাজিক এবং শিক্ষাগত বিকাশের জন্য প্রদান করা হচ্ছে সব রকম সাহায্য। সাহায্য করা হচ্ছে ইসলামের মূল বিষয় সমূহ সম্পর্কে আরো বিশদে জানতে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories