Tuesday, June 16, 2026
29.7 C
Kolkata

জাল নিয়ে সংঘর্ষে মৃত ২, আহত আরও কয়েক জন

এনবিটিভি, মালদা: দুই গোষ্ঠীর সংঘর্ষে হাঁশুয়া দিয়ে কুপিয়ে দুই জনকে খুন করার অভিযোগ উঠল অপর পক্ষের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম আরো কয়েকজন। বুধবার গভীর রাতে মালদার ইংরেজবাজার থানার পার্বত্যা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুকুরে জাল ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তিদের নাম অর্জুন ঘোষ(৩০), ও ফুলচাঁদ ঘোষ(৩২)। জখম হয়েছে ভীম ঘোষ। জানা গিয়েছে বুধবার বিকেলে একটি জাল ভেসে আসে পুকুরে। সেই জাল অর্জুন ও ফুলচাঁদ মাধ ধরার জন্য পুকুরে ফেলে। কিছুক্ষণ পর গ্রামেরই রাজেশ ও মদন এসে তাদের কাছে জালের দাবি জানায়। এই নিয়ে বিবাদ শুরু হয়। অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে অর্জুন ও ফুলচাঁদকে কোপাতে থাকে এলোপাথাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের। তাদের বাঁচাতে এসে জখম হয় পরিবারের কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠায় পুলিশ।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories