Saturday, October 24, 2026
25 C
Kolkata

কাঠালতলী আঞ্চলিক আমছুর বিভিন্ন কার্যসূচির সিদ্ধান্ত গ্রহণ

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন: সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা (আমসু)-র কাঠালতলী আঞ্চলিক কমিটির উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় দীর্ঘ সময় আলোচনার পর সিদ্ধান্ত হয়, কাঁঠালতলীতে আসাম ত্রিপুরা বর্ডার Covid-19 থাকায় সিল্ করা হয়েছিল, Covid-19 বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি হওয়া সত্ত্বেও এখনো খোলা হয়নি, যার কারনে হাজার হাজার মানুষ বিপন্ন। বর্ডার খোলার জন্য শিঘ্রই আমসু করিমগঞ্জ ডি সি মহোদয়ের নিকট ও ত্রিপুরা ধর্মনিরপেক্ষ এস পি ও ডি এম এর নিকট আলোচনা করে স্বারক পত্র প্রদান করা হবে। আগামী ২ অক্টোবর পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কাঠালতলী বাজারে স্থায়ী ডাস্টবিন বসানো হবে। অবৈধ মদ গাঁজা ও ড্রাগস ইত্যাদি নির্মূল করার লক্ষ্যে আগামী ২ অক্টোবর আমসুর পক্ষ থেকে বিশাল বাইক রালির মাধ্যমে গোটা এলাকায় মানুষদের কে সচেতন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আমসু-র সাধারণ সম্পাদক কাজী ছাদিক আখতার , করিমগঞ্জ জেলা আমসু-র সভাপতি মাওলানা বাহারুল ইসলাম, জেলা আমসু-র সহ সভাপতি ইমদাদুল্লাহ ও আব্দুল্লাহ, আছিমগঞ্জ আঞ্চলিক আমসু-র সভাপতি আহাদুর রাজা চৌধুরী। তৎসঙ্গে উপস্থিত ছিলেন কাঠালতলী এলাকার বিশিষ্ট সমাজসেবী মনর উদ্দিন ,মাননীয় আবুল কালাম বাহার, মাননীয় শ্বেখ নুরুল ইসলাম , কাঠালতলী আঞ্চলিক আমসু-র সভাপতি হাফিজ হোসাইন আহমদ , সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের মোহাম্মদ বদরুজ্জামান সহ উক্ত আঞ্চলিক কমিটির বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories