Friday, October 23, 2026
31 C
Kolkata

পানগ্রাম জিপি বালিঘাট গ্রামে রাস্তার আঁধার শিলার উদ্ঘাটন করেন বিধায়ক মিহির কান্তি সোম

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন,আসাম: পানগ্রাম জিপি বালিঘাট গ্রামে একটি রাস্তার শিলান্যাস করেন উধারবন্দ এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। উক্ত আঁধার শিলা অনুষ্ঠানে বালিঘাট গ্রামের জনসাধারণ বিধায়ক মিহির কান্তি সোম কে অশেষ ধন্যবাদ ও উনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল কামনা করেন। বিধায়ক বাবু ঐ গ্রামের পানীয় জল ইলেকট্রিসিটি রাস্তাঘাট এর জন্য আরো চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। সভায় উপস্থিত, গ্রামবাসীদের বিধায়ক বলেন যে সবাই রাস্তার কাজের দিকে লক্ষ্য রাখবেন। এই সভায় গ্রামবাসীরা বলেন যে রাস্তা উন্নত ও আধুনিক হওয়া চাই । সরকারি কাজের মান জনসমক্ষে প্রকাশ করার জন্য ঠিকাদারের এর কাছে আবেদন করেন সচেতন নাগরিকগণ। বলেন যে ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথম সবাইকে নিয়ে রাস্তার কাজ আরম্ভ করলেন। তাই গ্রামবাসী বিধায়ক মিহির কান্তি সোমকে কর্মবীর বিধায়ক উপাধি প্রদান করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপি কর্মকর্তাগন যথাক্রমে কানাই দাস, তাজউদ্দীন, ময়নাল হোসেন, নাজিম উদ্দিন চৌধুরী।

Hot this week

চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু! দায় সাধারণ মানুষেরই, দাবি বিজেপি বিধায়ক রত্না দেবনাথের

কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর...

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Related Articles

Popular Categories