Monday, June 8, 2026
41.2 C
Kolkata

বাবরি মসজিদ ধংসকারীদের মুক্তি ন্যায় বিরোধী সিদ্ধান্ত :- অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল।

সাম্প্রদায়িক মনোভাব, ধর্মস্থান নিয়ে রাজনীতি এবং “অত্যাচারিত দের উপর অত্যাচার এর প্রতিবাদে, প্রতিটি দেশবাসীর নীরবতা ভাঙতে হবে আহব্বান অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের সর্বভারতীয় সভাপতি আহমাদ বেগ নাদবির ।

প্রকাশ্য দিবালোকে গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে সারা পৃথিবীর সামনে, অন্যায় ভাবে বাবরি মসজিদ ধ্বংস কারিদের বেকসুর মুক্তি ন্যায় পরিপন্থী সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল এর সর্বভারতীয় সভাপতি,মাওলানা আহমদ বেগ নাদবি।
তিনি বলেন, বাবরি মসজিদ শহীদ এবং অপরাধীদের মুক্তি নিন্দনীয় সিদ্ধান্ত। ভারতীয় বিচারব্যবস্থার জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এ ধরনের ন্যায় পরিপন্থী ফায়সালা অপরাধীদের উৎসাহিত করবে এবং সারা দেশব্যাপী অপরাধীদের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে।
সর্বভারতীয় সভাপতি আরো বলেন, আজ থেকে 28 বছর পূর্বে অন্যায় ভাবে 500 বছর পুরনো মসজিদ, সারা পৃথিবীবাসীর সামনে শহীদ করা হয়েছিল ও অভিযুক্তদের আজ পর্যন্ত নিরাপত্তা প্রদান করা হচ্ছিল। আজ ঐসকল অপরাধীদের পক্ষে সিদ্ধান্ত ঘোষণা সামনে এসেছে। গণতন্ত্র ধ্বংস কারী অপরাধীদের বেকসুর মুক্তি দেওয়া হয়েছে। এই অন্যায় ফায়সালা কে বিজেপি বিহার নির্বাচনে কাজে লাগানোর চেষ্টা করবে।
তিনি আরো বলেন, বাবরি মসজিদ এর মালিকানা ও এবার অপরাধীদের মুক্তি বিষয়ে, সর্বোচ্চ আদালতের রায় অপ্রত্যাশিত ।
তিনি আরও বলেন ,এই রায় ঘোষণার মাধ্যমে ভারতীয় সর্বোচ্চ আদালতের সম্মান পৃথিবীর সামনে অপমানিত হলো। ঠিক তেমনই দেশের জনগণের সর্বোচ্চ আদালত সম্পর্কে তার বিশ্বাসযোগ্যতা দুর্বল হলো। সর্বভারতীয় সভাপতি মাওলানা আহমদ বেগ আরো বলেন,যত দিন অপেক্ষা করতে হোক না কেন! বাবরি মসজিদের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত, আমাদের ন্যায় বিচারের দাবী অব্যাহত থাকবে।
সাম্প্রদায়ি মনোভাব, ধর্মীয় উপাসনালয় কে নিয়ে রাজনীতি, অত্যাচারিত দের বিরুদ্ধে অত্যাচার এবং ন্যায় পরিপন্থী সকল সিদ্ধান্তের বিরুদ্ধে, গণতন্ত্রপ্রেমী ধর্মনিরপেক্ষ জনগণকে গর্জে উঠার আহ্বান জানাচ্ছে, অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories