Tuesday, October 27, 2026
27 C
Kolkata

দেশে আইনের শাসন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে : কামরুজ্জামান

দেশে আইনের শাসন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। দেশের সাধারন নাগরিকদের মধ্যে এক ভয়ানক অস্থিরতা বিরাজ করছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, মোদি সরকার যে “সবকা বিকাশ” এর স্বপ্ন দেখিয়েছিলেন, তা যে কত অন্তঃসারশূন্য। মানুষ তা উপলব্ধি করতে পারছে। এতদিন ধরে মব লিঞ্চিং এর শিকার হচ্ছে মুসলিমরা। তাই যথাযথ প্রতিবাদ ও প্রতিরোধ হচ্ছে না। এখন শুরু হয়েছে পাইকারি হারে গণধর্ষণ। আর এই মানবতা বিরোধী অপরাধের শিকার হচ্ছে দলিল মহিলারা। উভয় ক্ষেত্রেই অপরাধীরা একই গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ। এই অপরাধের সঙ্গে ক্ষমতাসীন বিজেপি দলের সমর্থক ও নেতৃত্বের সম্পর্ক সুস্পষ্ট। অপরাধীরা দেশকে অপরাধমূলক কাজের স্বর্গরাজ্য মনে করছে।

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ছাড়া এই নৈরাজ্য থেকে মুক্তির কোনো বিকল্প পথ নেই। এতদিন যাদের শেখানো হয়েছে যে তথাকথিত বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীর ‘সর্বজনবিদিত শত্রু’ মুসলিম সম্প্রদায়। এখন তাদের বোধোদয় হচ্ছে, চোখ খুলছে। সম্প্রতি উত্তরপ্রদেশে পরস্পর সংঘটিত ধর্ষণ ও হত্যার আমরা গভীর নিন্দা করছি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা হাথ্রাসের নিপীড়িত দলিত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories